ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

নভেম্বরে বন্ধ হয়ে যাচ্ছে এনআইডি স্মার্ট কার্ড বিতরণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ বন্ধ রাখবে নির্বাচন কমিশন
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৩, দুপুর ৩:১৩ সময়
  • আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৩, দুপুর ৩:১৩ সময়
নভেম্বরে বন্ধ হয়ে যাচ্ছে এনআইডি স্মার্ট কার্ড বিতরণ ছবি : সংগৃহীত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ বন্ধ রাখবে নির্বাচন কমিশন (ইসি)। ভোট শেষে ফের চালু হবে এই কার্যক্রম।

ইসি সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এনআইডি অনুবিভাগকে সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য নির্দেশনাও দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, মাঠ পর্যায়ে চলমান স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম ত্বরান্বিত করে আগামী ৩০ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। পহেলা নভেম্বর পরবর্তী সময় থেকে জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে। বিষয়টি মাঠ পর্যায়ে অবহিতকরণের জন্য নির্দেশনা প্রদান করতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ইতোমধ্যে জানিয়েছে নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে করা হবে ভোটগ্রহণ। এরপর ফের চালু হবে স্মার্টকার্ড বিতরণ।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন ৮৩৭ জন। এদের মধ্যে প্রায় সাড়ে কোটি স্মার্টকার্ড ছাপিয়েছে ইসি। বিতরণ বাকি রয়েছে এক কোটির মতো।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের