ঢাকা | |
সংবাদ শিরোনাম :

এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

সংসদ নির্বাচন এবং গণভোট একইদিন হওয়ায় এবার ভোট গণনায় দেরি হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
  • আপলোড সময় : ২১ জানুয়ারী ২০২৬, বিকাল ৬:৭ সময়
  • আপডেট সময় : ২১ জানুয়ারী ২০২৬, বিকাল ৬:৭ সময়
এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব
সংসদ নির্বাচন এবং গণভোট একইদিন হওয়ায় এবার ভোট গণনায় দেরি হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। প্রেস সচিব বলেন, ‘এছাড়া নির্বাচনের সময় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে উন্নত ইন্টারনেট সেবা দিতে চারটি মোবাইল ফোন কোম্পানিকে নির্দেশ দেয়া হয়েছে।’

বডি অন ক্যামেরার ছবি পেয়ে কুইক রেপন্স করা হবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘২৫ হাজার ৫০০ বডি অন ক্যাম থাকবে পুলিশের কাছে। এর ফুটেজ সুরক্ষা অ্যাপে যুক্ত হবে, যা দেখে কুইক রেসপন্স নিশ্চিত করা হবে।’ ভোটের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারেও তিনি তাগিদ দিয়েছেন বলে জানান প্রেস সচিব। শফিকুল আলম বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের জরুরি বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। এতে নির্বাচনের নিরাপত্তা পর্যালোচনা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভোটের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা রিটার্নিং কর্মকর্তার অধীনে সমন্বয় করে কাজ করবেন। এ সময় ১ লাখ সেনা সদস্য, নৌ বাহিনীর ৫ হাজার, বিমান বাহিনীর সাড়ে ৩ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। অন্য বাহিনীর সঙ্গে ফায়ার সার্ভিসও থাকবে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের