ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী এমআরপি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্টের পথে বাংলাদেশ

সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বুধবার (২৮ জানুয়ারি) সৌজন্য সাক্ষাৎ ও
  • আপলোড সময় : ২৮ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:২০ সময়
  • আপডেট সময় : ২৮ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:২০ সময়
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বুধবার (২৮ জানুয়ারি) সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে বসছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এটি একটি দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচনী সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। নতুন নির্বাচন কমিশন গঠনের পর সিইসির সঙ্গে এটিই মার্কিন রাষ্ট্রদূতের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১২ জানুয়ারি তিনি ঢাকা আসেন এবং এরপর থেকেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শুরু করেছেন। নির্বাচন ভবনে এই বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৈঠকের পর আলোচনার বিষয়বস্তু নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের