ঢাকা | |

খালেদা জিয়ার টিআইপিএস প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে: মির্জা ফখরুল

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট বা টিআইপিএস প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৩, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৩, দুপুর ১০:৩ সময়
খালেদা জিয়ার টিআইপিএস প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে: মির্জা ফখরুল ছবি: সংগৃহীত

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট বা টিআইপিএস প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা জানান।

আরও খবড় পড়ুন: খালেদা জিয়ার জন্য আমেরিকা থেকে আসছেন ৩ চিকিৎসক

তিনি বলেন, “খালেদা জিয়া বর্তমানে হাসপাতালের সিসিইউতে রয়েছেন। আপনারা সবাই জানেন, বিদেশ থেকে ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক এখানে এসেছেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় তারা অত্যন্ত সফলভাবে টিআইপিএস প্রক্রিয়া সম্পন্ন করেছেন।” বিএনপির মহাসচিব বলেন, “ডাক্তাররা আমার সঙ্গে কথা বলছেন… এখন পর্যন্ত বেগম জিয়ার অবস্থা ভালো।”

আরও খবরড় পড়ুন: ‘খালেদা জিয়ার যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে’

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ৩ বিশেষজ্ঞ চিকিৎসক খালেদা জিয়ার ওপর বিশেষ টিআইপিএস পদ্ধতি পরিচালনা করেন। এই তিনি চিকিৎসক হলেন; জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের হামিদ রব, ক্রিস্টোস জর্জিয়াডেস ও জেমস পি এ হ্যামিল্টন।

 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ