ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: রাজধানীর নিত্যপণ্যের বাজারে এক সপ্তাহের ব্যবধানে ফের উর্ধ্বমুখী প্রায় সব ধরণের সবজির দর। কেজিপ্রতি
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৬, বিকাল ৬:২ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৬, বিকাল ৬:২ সময়
রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও
ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: 
রাজধানীর নিত্যপণ্যের বাজারে এক সপ্তাহের ব্যবধানে ফের উর্ধ্বমুখী প্রায় সব ধরণের সবজির দর। কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধিতে সংসারের খরচ নিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজারে শীতের আগাম সবজির আমদানি শুরু হলেও সেগুলোর বিক্রি চলছে বেশ চড়া দামে। একইসাথে মাছ ও মুরগির বাজারও সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে। তবে মাংসের বাজারে দর কিছুটা স্থিতিশীল লক্ষ্য করা গেছে।  শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর শেওড়াপাড়া, আগারগাঁও, বাড্ডা ও ভাটারা নতুনবাজারের সাপ্তাহিক কেনাকাটার চিত্র বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়। বাজার ঘুরে দেখা গেছে, পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও গ্রীষ্মকালীন সবজির দর বৃদ্ধি পেয়েছে। পটল, ঢ্যাঁড়শ ও চিচিঙ্গা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। কেজিতে ২০ টাকা বেড়ে বেগুণের দাম ঠেকেছে ৮০ থেকে ১২০ টাকায়। কাঁচা মরিচের দামও কেজিতে ২০ টাকা বেড়ে ১২০ থেকে ১৪০ টাকায় হাতবদল হচ্ছে। এছাড়া টমেটো প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা, জলপাই ৬০ থেকে ৮০ টাকা এবং গাজর ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। 

অন্যান্য নিত্যপণ্যের মধ্যে পেঁপে কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা, আলু ৩০ টাকা এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে। এদিকে শীতকালীন আগাম সবজির আকাশছোঁয়া দামে অস্বস্তিতে ক্রেতারা। এক সপ্তাহের ব্যবধানে এসব সবজির দর কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে নতুন শিম প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা এবং নতুন আলু ২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি মুলা ৬০ টাকা, ফুলকপি আকারভেদে ৫০ থেকে ৮০ টাকা এবং ছোট বাঁধাকপি ৪০ থেকে ৬০ টাকায় মিলছে। এছাড়া কচুর লতি ৮০ টাকা, কচুরমুখী ৫০ থেকে ৬০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা এবং মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবুর হালি ৩০ থেকে ৪০ টাকা, দেশি ধনেপাতা ২৫০ থেকে ২৮০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২০০ থেকে ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা কলার হালি ৪০ টাকা, চালকুমড়া প্রতিটি ৬০ থেকে ৭০ টাকা এবং ক্যাপসিকাম বিকোচ্ছে ৩৫০ টাকা কেজি দরে। সবজির পাশাপাশি প্রোটিনের বাজারেও উচ্চমূল্য বজায় রয়েছে। বাজারে প্রতি কেজি সোনালি কক মুরগি ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ২৯০ টাকা, লাল লেয়ার ৩৬০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা এবং দেশি মুরগি ৬৭০ টাকায় বিক্রি হচ্ছে। 

মাছের বাজারে দরদাম অপরিবর্তিত রয়েছে। আকারভেদে প্রতি কেজি চাষের শিং মাছ ৩৫০ থেকে ৬০০ টাকা এবং দেশি শিং ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় মিলছে। রুই মাছের দাম ৩৫০ থেকে ৪৫০ টাকা, দেশি মাগুর ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা এবং চাষের পাঙ্গাস ১৮০ থেকে ২৪০ টাকা কেজি। এছাড়া চিংড়ি প্রতি কেজি ৭০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, বোয়াল ৬৫০ থেকে ৮০০ টাকা, বড় সাইজের কাতল ৩৫০ থেকে ৫০০ টাকা, পোয়া ৪০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪৫০ টাকা এবং তেলাপিয়া ২২২ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য মাছের মধ্যে কৈ মাছ ২২০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৪০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা এবং পাঁচমিশালি মাছ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির তুলনায় শাকের বাজার কিছুটা স্বস্তিদায়ক। বাজারে প্রতি আঁটি লালশাক ১৫-২০ টাকা, লাউশাক ৪০-৫০ টাকা, দুই আঁটি কলমিশাক ২০-৩০ টাকা, পুঁইশাক ৪০ টাকা এবং দুই আঁটি ডাঁটাশাক ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। 

রাজধানীর বাজারগুলোতে মাংসের দাম মোটামুটি অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের বাজারে প্রতি ডজন লাল ডিম ১৫০ থেকে ১৫৫ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা এবং দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সোনালি কক মুরগির ডিমের হালি বিকোচ্ছে ৭০ টাকায়।

ভাটারা নতুনবাজারে কেনাকাটা করতে আসা সাদিয়া আক্তার বৃষ্টি নামের এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়তে থাকায় বাজেট সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে সবজি, মাছ ও মুরগির অতিরিক্ত দামের কারণে প্রয়োজনীয় পণ্য কেনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বাজারে পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করেন তিনি। বাড্ডার সড়ক সংলগ্ন ভ্যান সবজি বিক্রেতা রফিক জানান, "আমাদেরও পাইকারি আড়ত থেকে বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে। কেনাদামের সাথে পরিবহন ও অন্যান্য খরচ হিসাব করেই খুচরা দর ঠিক করতে হয়। কিন্তু অতিরিক্ত দামের কারণে ক্রেতারা কেনাকাটার পরিমাণ কমিয়ে দিয়েছেন, ফলে আমাদের বেচাকেনাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।"
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা