ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাতের মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া হতে পারে ১০ অঞ্চলে ইউপি নির্বাচন কীভাবে ও কবে অনুষ্ঠিত হবে, জানাল ইসি ডিলার নিয়োগ নিয়ে প্রশ্নে সংসদে উত্তেজনা, পরিস্থিতি সামাল দেন ডেপুটি স্পিকার বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ঋণ নয়, জলবায়ু তহবিলের অনুদানের বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির নীতিমালা উপজেলা-জেলা-বিভাগীয় পর্যায়ে ডিসেন্ট্রালাইজ করেছি ঢাকা-পাবনা রুটে নতুন দুই ট্রেনের টিকিট বিক্রি শুরু বৃহস্পতিবার ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক হোসেন

ডিলার নিয়োগ নিয়ে প্রশ্নে সংসদে উত্তেজনা, পরিস্থিতি সামাল দেন ডেপুটি স্পিকার

সারের ডিলার নিয়োগকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এ
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৫৫ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৫৫ সময়
ডিলার নিয়োগ নিয়ে প্রশ্নে সংসদে উত্তেজনা, পরিস্থিতি সামাল দেন ডেপুটি স্পিকার
সারের ডিলার নিয়োগকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এ নিয়োগ প্রক্রিয়ায় দলীয় প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন। তাঁর বক্তব্যের জবাব দিতে গিয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদের বক্তব্যের সময় কয়েক দফায় সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সম্পূরক প্রশ্ন করার সুযোগ পেয়ে হাসনাত আব্দুল্লাহ মোবাইল ফোনে গণমাধ্যমে প্রকাশিত শিরোনাম তুলে ধরেন। তিনি দাবি করেন, সারের ডিলারদের মধ্যে ২৮ জন বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট। তাঁদের মধ্যে ১০ জন দলীয় নেতাদের স্ত্রী, সন্তান ও ভাগ্নি। এ ছাড়া নাটোরে এক ছাত্রদল নেতাকে এক সংসদ সদস্যের সন্তান কুপিয়ে হত্যার অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন। এ সময় তিনি আরও কয়েকটি অভিযোগ উত্থাপন করে জানতে চান, ডিলার নিয়োগের বিষয়টি পরিকল্পিতভাবে করা হয়েছে কি না এবং এসব নিয়োগ পুনরায় যাচাই করা হবে কি না।

জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, সংসদ সদস্য বেশ কয়েকটি বিষয় তুলে ধরেছেন। তবে তাঁর বক্তব্যে মূলত সারের ডিলার নিয়োগকে ঘিরে ‘উৎসব’ হওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। মন্ত্রী বলেন, তাঁরা চান মানুষ আনন্দের সঙ্গে এই প্রক্রিয়ায় অংশ নিক। তাঁর কাছে ‘উৎসব’ শব্দটি ইতিবাচক অর্থ বহন করে, যদিও কেউ এটিকে নেতিবাচকভাবে ব্যাখ্যা করতে পারেন। মন্ত্রীর এ বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা উত্তেজিত হয়ে ওঠেন। সংসদে চিৎকার ও হট্টগোল শুরু হয়। এ সময় কৃষিমন্ত্রী ডেপুটি স্পিকারকে উদ্দেশ করে বলেন, তিনি নতুন দায়িত্ব নিয়েছেন। পাশ থেকে কথা বলা হলে বক্তব্য দিতে অসুবিধা হয়। তাই সদস্যদের সাইড টক বন্ধ রাখার অনুরোধ জানান। তিনি বলেন, তাঁর উত্তর কারও পছন্দ না হলে পরবর্তী সময়ে আবার প্রশ্ন করা যেতে পারে। ডিলার নিয়োগের প্রক্রিয়া ব্যাখ্যা করে কৃষিমন্ত্রী জানান, এ জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন ইউএনও এবং জেলা পর্যায়ের কমিটির প্রধান জেলা প্রশাসক (ডিসি)। নির্ধারিত যোগ্যতা ও শর্ত উল্লেখ করে আবেদন আহ্বান করা হয়েছিল। মন্ত্রণালয় থেকে দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে প্রার্থী বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়।

তিনি বলেন, আবেদনকারীরা প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা দেন। পরে সেখান থেকে আবেদনগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। উপজেলা পর্যায়ের যাচাই-বাছাই কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ওয়ার্ড বা ব্লকের কৃষি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন।মন্ত্রীর বক্তব্যের মাঝেই আবারও সংসদে হট্টগোল শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ করে বলেন, সংসদ সদস্যদের যেমন কথা বলার অধিকার রয়েছে, তেমনি মন্ত্রীরও জবাব দেওয়ার অধিকার আছে। বিরোধীদলীয় নেতা অনুপস্থিত থাকায় বিরোধী দলের সদস্যদের শৃঙ্খলার মধ্যে রাখার দায়িত্ব চিফ হুইপের বলে তিনি উল্লেখ করেন। কৃষিমন্ত্রী আরও জানান, যাচাই-বাছাই শেষে আবেদনগুলো জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটির কাছে পাঠানো হয়। ওই কমিটিতে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যকে উপদেষ্টা হিসেবে রাখার সুযোগ রয়েছে। তাঁর আশা, বক্তব্যের শেষ পর্যায়ে নিয়োগ নিয়ে বিরোধী দলের উত্থাপিত সন্দেহ দূর হবে।

তবে মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরও সংসদে উত্তেজনা ও চিৎকার-চেঁচামেচি অব্যাহত থাকে। ডেপুটি স্পিকার বারবার সদস্যদের আসনে বসার আহ্বান জানান। শেষ পর্যন্ত তাঁর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী