পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, যারা দেশের শান্তি ও শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সবাইকে দৃঢ় অবস্থান নিতে হবে। এ ধরনের লোকের সংখ্যা খুব বেশি নয় বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসে একটি রুদ্ধদ্বার বৈঠক শেষে ঢাকায় ফেরার পথে গাড়িতে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন আইজিপি। তিনি বলেন, ‘যারা শান্তি নষ্ট করে, তাদের বিপক্ষে অবস্থান নিতে হবে; তাদের সংখ্যা বেশি নয়। ব্যাটেলিয়ন, আপনারা দেখেছেন এর আগেও আন্দোলন হয়েছে, পরে তাদের পরিণতি কী হয়েছে।’
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের এই বৈঠকের আয়োজন করা হয়। এতে আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী অংশ নেন। এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে শীর্ষ তিন কর্মকর্তা গোপালগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে কল্যাণ সভায় যোগ দেন। পরে বিকেল ৩টার দিকে সার্কিট হাউসে তাঁদের রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে বিকেল ৪টার দিকে তাঁরা ঢাকার উদ্দেশে গোপালগঞ্জ ত্যাগ করেন।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন