ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তাহসিফের লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন, আরও যা মিলল আমারে একটা বিরাট বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা হঠাৎ ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই মেয়ের শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর দাবি নিয়ে পডকাস্টে যা বলেছিলেন তাহসিফ পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার টাইব্রেকারে জিতে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের প্রতি সমর্থন জানিয়ে তাইওয়ানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করলো পাকিস্তান নেতানিয়াহুকে সরাতে আরব দল নিয়ে নতুন সরকার গড়ার ডাক ইয়াইর গোলানের

বিএনপির লড়াই ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র ফিরিয়ে আনার: রিজভী

বিএনপিসহ সমমনা দলগুলো যে আন্দোলন করছে, তা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, গণতন্ত্রে ফিরিয়ে আনার লড়াই। এ লড়াই অব্যাহত
  • আপলোড সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:২৫ সময়
  • আপডেট সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:২৫ সময়
বিএনপির লড়াই ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র ফিরিয়ে আনার: রিজভী ছবি : সংগৃহীত
বিএনপিসহ সমমনা দলগুলো যে আন্দোলন করছে, তা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, গণতন্ত্রে ফিরিয়ে আনার লড়াই। এ লড়াই অব্যাহত থাকবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীদে দ্বিতীয় দিনে লিফলেট বিতরণ শেষে এসব কথা জানান তিনি।

রিজভী বলেন, সারাদেশে এখন সামাজিক নৈরাজ্য চরম আকার ধারণ করেছে। কুষ্টিয়ায় এক যুবককে ১০ টুকরা করেছে ছাত্রলীগ নেতা, তিনি নিজেই স্বীকার করেছেন। এ অবস্থায় দেশ ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। বিএনপিসহ সমমনা দলগুলো যে আন্দোলন করছে, তা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, গণতন্ত্রে ফিরিয়ে আনার লড়াই। এ লড়াই অব্যাহত থাকবে।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন করে সরকার মনে করেছে সারা বাংলাদেশের জমিদার হয়ে গেছে। এ জমিদারতন্ত্রের বিরুদ্ধে লড়াই থামবে না। কারণ ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক ও সামাজি ক্ষেত্রে এক ভয়াবহ নৈরাজ্য চলছে। বাংলাদেশের সার্বভৌমত্ব দুর্বল করা হয়েছে। সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে।টেকনাফ সীমান্তে গুলাগুলি চলছে। সীমান্তে বাংলাদেশের কৃষকরা ভয়ে কাজ করতে পারছে না। তারা অনাহারে চরম কষ্টে দিন কাটাচ্ছে। এদিকে সরকার হাত গুঁটিয়ে বসে আছে। একটা প্রতিবাদ পর্যন্ত করার সাহস তাদের নেই। এ পরিস্থিতি চলতে পারে না।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু