ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তাহসিফের লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন, আরও যা মিলল আমারে একটা বিরাট বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা হঠাৎ ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই মেয়ের শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর দাবি নিয়ে পডকাস্টে যা বলেছিলেন তাহসিফ পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার টাইব্রেকারে জিতে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের প্রতি সমর্থন জানিয়ে তাইওয়ানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করলো পাকিস্তান নেতানিয়াহুকে সরাতে আরব দল নিয়ে নতুন সরকার গড়ার ডাক ইয়াইর গোলানের

সুন্দরবনে মৃত বাঘের ময়নাতদন্ত, বন বিভাগের ধারণা বার্ধক্যে মৃত্যু

সুন্দরবনের খাল থেকে উদ্ধার মৃত বাঘটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কচিখালী স্টেশন এলাকায় প্রাণিসম্পদ ও
  • আপলোড সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৪:২ সময়
  • আপডেট সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৪:২ সময়
সুন্দরবনে মৃত বাঘের ময়নাতদন্ত, বন বিভাগের ধারণা বার্ধক্যে মৃত্যু ছবি : সংগৃহীত
সুন্দরবনের খাল থেকে উদ্ধার মৃত বাঘটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কচিখালী স্টেশন এলাকায় প্রাণিসম্পদ ও বন বিভাগের যৌথ টিম এই ময়নাতদন্ত সম্পন্ন করে।

৯ ফুট দৈর্ঘ্যের ও ২৫৫ কেজি ওজনের মৃত বাঘটি পুরুষ এবং  আনুমানিক ১৫ বছর বয়স হয়েছিল তার। বাঘটির শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বার্ধক্য জনিত কারণে বাঘটির মৃত্যু হয়েছে বলে ধারণা বন বিভাগের।

এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবন পূর্ব বন-বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় বাঘটির মৃতদেহ উদ্ধার করে বনরক্ষীরা। 

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শেখ মাহবুব হাসান বলেন, কচিখালী অভয়ারণ্য এলাকার টাইগার পয়েন্ট খাল উদ্ধার করা বাঘটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। ধারণা করছি বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা গেছে। বাঘটির প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এসব আলামত রাজধানীস্থ বনবিভাগের ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। সেখানের রিপোর্টে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খুলনার বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, বাঘটির দেহাবশেষ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সুন্দরবনের করম জলের সংরক্ষণ করা হবে। সেখানে করমজল ইন্টারপ্রিটেশন এ্যান্ড ইনফরমেশন সেন্টারে দর্শনার্থীদের দেখার জন্য উন্মুক্ত থাকবে বাঘটি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু