ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদির জালে এক হালি গোল দিয়ে জয় পেলো স্পেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ: শিবির সভাপতি স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—নাকচ করল ডাউনিং স্ট্রিট তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম নড়াইলে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট, বন্ধুকে আইনি নোটিশ তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান হাসনাতসহ সঙ্গীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে পুলিশের কাছে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ

মিনি ট্রাক খাদে পরে ৯ শ্রমিকের মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ির দাড়িপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে ৯ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৪, সকাল ৮:৩৩ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৪, সকাল ৮:৩৩ সময়
মিনি ট্রাক খাদে পরে ৯ শ্রমিকের মৃত্যু ছবি: সংগৃহীত
রাঙামাটির বাঘাইছড়ির দাড়িপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে ৯ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। গতকাল বুধবার সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলার শিজকছড়া-উদয়পুর সড়কের সাজেক ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদয়পুর সীমান্ত সড়কের কাজ করার জন্য গতকাল খাগড়াছড়ির দীঘিনালা থেকে মিনি ট্রাকে করে ১৫ জন শ্রমিক যাচ্ছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে ট্রাকটি দাড়িপাড়া এলাকার ৯০ ডিগ্রি পাহাড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

এ সময় ট্রাক থেকে ছিটকে পড়ে ও ট্রাকের চাপায় ঘটনাস্থলেই পাঁচ শ্রমিক নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান চারজন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। তবে তাঁরা সবাই গাজীপুরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, সাজেকে সড়ক দুর্ঘটনায় ৯ শ্রমিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। নিহত শ্রমিকদের পাঁচজনের মরদেহ সাজেক থানায় আর চারজনের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে