ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরির পরীক্ষায় জালিয়াতির ঘটনা বাড়ছে মাধ্যমিকের পাঠদানে গণিতে ৮৭ ও ইংরেজিতে ৮৪ শতাংশ শিক্ষক ভিন্ন বিষয়ে ডিগ্রিধারী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল সাভারে একটি বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বোমাসদৃশ বস্তু উদ্ধার ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম অজিত দোভালের সঙ্গে টানা দুই দিনের বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ১৭ বছর পর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে ভেনেজুয়েলা মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ১০ সুবিধাবঞ্চিত-গ্রামীণ ও নিম্নআয়ের মানুষের জন্য স্মার্টফোন আনছে সহজ

রিচার্জের মেয়াদ বাড়িয়েছে গ্রামীণফোন

‘গ্রাহকদের দাবির মুখে’ সব ধরনের রিচার্জে মেয়াদ বাড়িয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। গত বৃহস্পতিবার ২ মে সন্ধ্যায় গণমাধ্যমে
  • আপলোড সময় : ৪ মে ২০২৪, দুপুর ১১:১২ সময়
  • আপডেট সময় : ৪ মে ২০২৪, দুপুর ১১:১২ সময়
রিচার্জের মেয়াদ বাড়িয়েছে গ্রামীণফোন ছবি: সংগৃহীত
‘গ্রাহকদের দাবির মুখে’ সব ধরনের রিচার্জে মেয়াদ বাড়িয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। গত বৃহস্পতিবার ২ মে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, এখন থেকে গ্রামীণফোনের ২০-৪৯ টাকা রিচার্জের ক্ষেত্রে মেয়াদ হবে ৩৫ দিন, যা আগে ছিল ১৫ দিন। ৫০-১৪৯ টাকা রিচার্জের মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৪৫ দিন এবং ১৫০-২৯৯ টাকা রিচার্জের মেয়াদ ৪৫ দিন থেকে বাড়িয়ে ৬৫ দিন করা হয়েছে। ২৯৯ টাকার বেশি যে কোনো রিচার্জের মেয়াদ হবে ৩৯৫ দিন।
এ ছাড়া সব ধরনের প্রিপেইড গ্রাহক ইলেকট্রনিক রিচার্জ সিস্টেম (ইআরএস), মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অনলাইন রিচার্জের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন। রিচার্জের মেয়াদকাল রিচার্জের দিন থেকে শুরু হবে।

এ ব্যাপারে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব সংবাদমাধ্যমকে বলেন, গ্রামীণফোনের সব কার্যক্রমের কেন্দ্রে থাকেন গ্রাহকরা। তাদের চাহিদা পূরণে প্রতিনিয়ত সহজ ও সুবিধাজনক অফার দেয়ার চেষ্টা করছে গ্রামীণফোন।

এর আগে গ্রামীণফোন জানিয়েছিল ২৯ টাকা পর্যন্ত রিচার্জে মেয়াদ থাকবে ১০ দিন, ৩০-৪৯ টাকা পর্যন্ত রিচার্জে ১৫ দিন, ৫০-১৪৯ টাকা রিচার্জে মেয়াদ থাকবে ৩০ দিন। এভাবে প্রি-পেইড নম্বরে ১০০০ টাকা পর্যন্ত বিভিন্ন মেয়াদ নির্ধারণ করা হয়।
এ নিয়ে গ্রামীণফোনের (জিপি) মুখোমুখি হয় ‘সাইবার ৭১’। ১৪ লাখ সদস্যের ফেসবুক গ্রুপে জিপির রিচার্জের মেয়াদ নিয়ে চলে ব্যাপক সমালোচনা ও বয়কট ক্যাম্পেইন।। গ্রাহকদের অনেকেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে