ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী ‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’ ‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জেনারেলসহ নিহত ১৪ সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা ‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ ভারতে ভেজাল মদ পানে ১৯ প্রাণহানি, গ্রেপ্তার ১৯ স্কালোনিকে নিয়ে ভক্তদের সুখবর দিলো আর্জেন্টিনা ‘দল-মত দেখবো না, অপরাধী যেই হোক আইনের আওতায় নিয়ে আসবো’

নেইমারের মায়ামিতে খেলার গুঞ্জন, যা বললেন মেসি

সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে আমেরিকান মেজর সকার লিগে (এমএলএস) মেসি–সুয়ারেজদের দল মায়ামিতে যোগ দেবেন নেইমার। সেই গুঞ্জনের জবাবও
  • আপলোড সময় : ৮ জুন ২০২৪, দুপুর ১১:৫৮ সময়
  • আপডেট সময় : ৮ জুন ২০২৪, দুপুর ১১:৫৮ সময়
নেইমারের মায়ামিতে খেলার গুঞ্জন, যা বললেন মেসি ছবি : সংগৃহীত
সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে আমেরিকান মেজর সকার লিগে (এমএলএস) মেসি–সুয়ারেজদের দল মায়ামিতে যোগ দেবেন নেইমার। সেই গুঞ্জনের জবাবও দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব হোয়াকিন আলভারেজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমারের সঙ্গে সম্পর্ক এবং ইন্টার মায়ামিতে দুজনের জুটি বাঁধার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন মেসি।

নেইমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় জানিয়ে মেসি বলেন, ‘আমার এবং নেইমারের প্রায়ই কথা হয়। এমনকি লুইস সুয়ারেজসহ আমরা তিনজন গ্রুপ চ্যাটে একসঙ্গে কথা বলি। নেই (নেইমার) শুদ্ধ স্প্যানিশে কথা বলে।  তাকে (ইন্টার মায়ামিতে) আনার বিষয়? না, আমি জানি না। সত্যি কথা হচ্ছে এটি বেশ কঠিন।’

মেসি আরও বলেছেন, ‘সত্যি হচ্ছে— বিষয়টি এখন কঠিন। সে এখন সৌদি আরবে। আমার ধারণা, সেখানে এখনো তার চুক্তির এক বছর বাকি আছে। সে কঠিন একটা বছর পার করেছে, যেখানে সে লম্বা সময় ধরে চোটে পড়েছে। বিষয়টা এখন কঠিনই।’

মেসি–নেইমারের জুটি বাঁধা এ মুহূর্তে কঠিন হলেও ভবিষ্যতে যে কোনো কিছু হতে পারে উল্লেখ করে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘এর পর, আমি জানি না। জীবন এত বেশি মোড় নেয় যে এখানে যে কোনো কিছু হতে পারে। তবে আমার মনে হয়, এ মুহূর্তে উত্তর হচ্ছে, না।’

এর আগেই এক সাক্ষাৎকারে মেসিকে নিজের বন্ধু এবং আয়না বলে মন্তব্য করেছিলেন নেইমার। বলেছিলেন দুজনের গভীর বন্ধুত্বের কথাও। দুজনের অবস্থান বর্তমানে পৃথিবীর দুই মহাদেশে। তবে তাদের সম্পর্ক আগের মতোই অটুট আছে বলে জানিয়েছিলেন নেইমার।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প