ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী ‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’ ‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জেনারেলসহ নিহত ১৪ সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা ‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ ভারতে ভেজাল মদ পানে ১৯ প্রাণহানি, গ্রেপ্তার ১৯ স্কালোনিকে নিয়ে ভক্তদের সুখবর দিলো আর্জেন্টিনা ‘দল-মত দেখবো না, অপরাধী যেই হোক আইনের আওতায় নিয়ে আসবো’

পেরু ম্যাচে নিষিদ্ধ আর্জেন্টাইন কোচ স্কালোনি

কোপা আমেরিকায় পরপর দুই ম্যাচে মাঝ বিরতির পর দল দেরিতে মাঠে নামায় শাস্তি পেয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৪, সকাল ৮:৪৮ সময়
  • আপডেট সময় : ২৯ জুন ২০২৪, সকাল ৮:৪৮ সময়
পেরু ম্যাচে নিষিদ্ধ আর্জেন্টাইন কোচ স্কালোনি ছবি : সংগৃহীত
কোপা আমেরিকায় পরপর দুই ম্যাচে মাঝ বিরতির পর দল দেরিতে মাঠে নামায় শাস্তি পেয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে বিশ্বকাপজয়ী এই কোচকে। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) ডিসিপ্লিনারি কমিশন শুক্রবার (২৮ জুন) স্কালোনির শাস্তির কথা জানায়।

রোববার (৩০ জুন) সকালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে ডাগআউটে দাঁড়াতে পারবেন না তিনি। থাকতে পারবেন না ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও। একইসঙ্গে এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ডকে ১৫ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। 

কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের অবশ্যই বিরতির পর সঠিক সময়ে মাঠে থাকতে হবে এবং প্রথমবার নিয়ম ভঙ্গ করলে সতর্ক করা হবে। দ্বিতীয়বার একই কাজ করলে পেতে হবে শাস্তি। এদিকে, আরও একটি কারণ উল্লেখ করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। তারা বলছে, চিলির বিপক্ষে সর্বশেষ ম্যাচে দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট পর স্কালোনি দল রেখে ডাগআউটের বাইরে চলে গিয়েছিলেন। যদিও কিছুক্ষণ পর তিনি ফের ডাগআউটে ফেরেন।

রোববার (৩০ জুন) গ্রুপপর্বের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে মেসি-স্কালোনিহীন আর্জেন্টিনা। বেঞ্চ থেকে আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন সহকারী কোচ পাবলো আইমার। প্যানেলে থাকা ওয়াল্টার স্যামুয়েল এবং রবার্তো আয়ালাও তাকে সমর্থন যোগাবেন। স্কালোনির নিষেধাজ্ঞা নিয়ে সহকারী কোচ স্যামুয়েল বলেন, ‘এই পরিস্থিতি আমাদের জন্য তিক্ততার। ছয় বছরে (তার চাকরিকালে) আমরা এ ধরনের কোনো নিষেধাজ্ঞার সম্মুখীন হইনি। তাই কিছুটা অস্বাভাবিক লাগছে। আগামীকালও তিনি দলের সঙ্গে থাকতে চেয়েছিলেন।’

কেবল আর্জেন্টিনাই নয়, একই শাস্তি পেয়েছে চিলির কোচ রিকার্ডো গারেসা-ও। তাকেও সমান এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ১৫ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।

উল্লেখ্য, প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে কোয়ার্টার-ফাইনালের টিকেট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপের সেরা হতে পেরুর বিপক্ষে ড্র করলেই চলবে তাদের।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প