ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

আয় করা সহজ করল ইউটিউব

বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। এটি শুধুমাত্র বিনোদন মাধ্যমই না, বহু মানুষ ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৩, বিকাল ৬:৪০ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৩, বিকাল ৬:৪০ সময়
আয় করা সহজ করল ইউটিউব প্রতীকী ছবি

বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। এটি শুধুমাত্র বিনোদন মাধ্যমই না, বহু মানুষ ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে মাসে লাখ লাখ টাকা উপার্জনও করেন। কিন্তু ইউটিউবে টাকা উপার্জন কিন্তু মোটেও সহজ নয়। তার জন্য বেশ কিছু কঠিন ধাপ পেরোতে হয়। যার ফলে অনেকেই চ্যানেল খুললেও খানিকটা হতাশ হয়েই মাঝপথে বন্ধ করে দেন ভিডিও আপলোড। তাদের কথা ভেবেই মনিটাইজেশন পদ্ধতিতে কিছুটা সহজ করেছে ইউটিউব।

মঙ্গলবার (১৩ জুন) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এতদিন ইউটিউব থেকে উপার্জন শুরু করার ক্ষেত্রেও বেশ কিছু ধাপ পার করতে হতো। পলিসি অনুযায়ী, যেকোনো চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কমপক্ষে হতে হতো ১ হাজার। এখানেই শেষ নয়, ওয়াচ আওয়ার ৪০০০ ঘণ্টা বা শর্টটে ১০ মিলিয়ন ভিউ হলেই তবে চ্যানেলে মনিটাইজেশন হতো। কিন্তু এই লক্ষ্য পূরণ করা নতুন চ্যানেলের জন্য অত্যন্ত কঠিন। সেই কথা চিন্তা করেই নতুন নীতিমালা নিয়ে এসেছে ইউটিউব।

এবার আর ১০০০ নয়, সাবক্রাইবারের সংখ্যা ৫০০ হলেই চ্যানেল মনিটাইজেশন হবে। অর্থাৎ, উপার্জন করতে পারবেন টাকা। সেই সঙ্গে ওয়াচ আওয়ার কমিয়ে করা হয়েছে ৩০০০ ঘণ্টা।

তবে এই মুহূর্তে নির্দিষ্ট কয়েকটি দেশের ব্যবহারকারীরা এই সুযোগ পাবেন। তার মধ্যে আছে যুক্তরাষ্ট্র, কানাডা, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া।

ইউটিউবের এই সিদ্ধান্ত নতুন বা ছোট ক্রিয়েটরদের সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক