ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

পোশাকের সুন্নাত সমুহ

আল্লাহর দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা যে, তিনি আমাদেরকে কাপড় পরিধানের যোগ্যতা দান করেছেন, পক্ষান্তরে অন্যান্য জীব জন্তুর নিকট
  • আপলোড সময় : ৫ আগস্ট ২০২৩, দুপুর ১০:২১ সময়
  • আপডেট সময় : ৫ আগস্ট ২০২৩, দুপুর ১১:৫৩ সময়
পোশাকের সুন্নাত সমুহ পোষাকের সুন্নাতসমুহ
আল্লাহর দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা যে, তিনি আমাদেরকে কাপড় পরিধানের যোগ্যতা দান করেছেন, পক্ষান্তরে অন্যান্য জীব জন্তুর নিকট কাপড় পরিধানের যোগ্যতা নেই। পোষাক পরিচ্ছদ দ্বারা আমরা লজ্জাস্থান ঢাকতে পারি, ঠান্ডা ও গরম থেকে বাঁচতে পারি। আর কাপড় চোপড় আমাদের মান মর্যাদা সৌন্দর্য কে বহুগুনে বাড়িয়ে তোলে। তবে নানা সম্প্রদায়ের নানা ধরণের পোষাক হয়ে থাকে কিন্তু সর্বাপেক্ষা বৈশিষ্ট্যমন্ডিত, সম্মানিত ও স্বতন্ত্র হচ্ছে মুসলমানের পোষাক। নিম্নে পোষাকের ব্যাপারে কতিপয় সুন্নাত ও আদাব পেশ করা হলোঃ

০১. রাসুর সাল্লাল্লাহু আরাইহি ওয়াসাল্লাম দাসাদ কাপড় পছন্দ করতেন।৮৭
০২. জামা-কাপড়, পাঞ্জাবী, আবাকাবা ইত্যাদি পরিধান করার সময় প্রথমে ডান হাত প্রবেশ করাবে, অতঃপর বাম হাত। অনুরূপভাবে পাজামা, সেলওয়ার ইত্যাদি পরিধান করার ক্সেত্রে প্রথমে ডান পা এবং পরে বাম পা প্রবেশ করা সুন্নাত।৮৮
০৩. পায়জামা, লুঙ্গি, পেন্ট ইত্যাদি টাখনুর উপরে পরিধান করতে হবে। কেননা, টাখনুর নিচে পরিধান করলে আল্লাহ তায়ালা অস্তুষ্ট হোন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে- টাখুনুর নিচে কাপড় পরিধানকারীর দিকে আল্লাহ তায়ালা তাকাবেন না।৮৯
০৪. নতুন কাপড় পরিধান করে নিন্মোক্ত দোয়া পড়া-  আলহামদু লিল্লাহিল্লাজি কাসানি মা উয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। অর্থঃ সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য, যিনি এ কাপড় আমাকে পড়িয়েছেনা এবং আমার কোন চেষ্টা ও সামর্থ ছাড়াই আমাকে তা দান করেছেন।৯০
০৫. পাগড়ি পড়লে নিচে টুপি পড়া সুন্নাত।৯১
০৬. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরতা পড়তে পছন্দ করতেন।৯২
০৭. কারো রং-এর পাগড়ি পরিধান করা সুন্নাত এবং পাগড়ির পেছনে শামলা (লম্বা অংশ) রাখাও সুন্নাত।৯৩
০৮. টুপি পরিধান করা সুন্নাত।৯৪
০৯. পোষাক খোলার সময় বাম দিক থেকে খোলা শুরু করবে। অর্থাৎ প্রথমে বাম হাত, পরে ডান হাত খুলবে। অনুরূপভাবে পায়জামা খোলার সমৗও একই বিধান।৯৫

 

৮৭. ইবনে মাজাহ : ২৫৫, শামায়েল : ৫
৮৮. তিরমিযি : ১/৩০৬
৮৯. বুখারি : ২/৮৬১, মুসলিম : ২/১৯৪
৯০. আবু দাউদ :২/২০২
৯১: মিরকাত : ৮/২১৫
৯২. তিরমিযি : ১/৩০৬
৯৩. নাসাঈ : ২/২৯৯
৯৪. মিরকাত : ৮/২১৫
৯৫. তিরমিযি : ১/৩০৬

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প