ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

কিশোরীকে বিবস্ত্র করে নির্যাতন: সেই যুব মহিলা লীগ নেত্রী বহিষ্কার

ঢাকার সাভারে এক কিশোরীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগে যুব মহিলা লীগের নেত্রী মেহনাজ মিশুকে (২৪) গ্রেফতার করে পুলিশ।শনিবার
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৩, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ২০ আগস্ট ২০২৩, সকাল ৯:৩১ সময়
কিশোরীকে বিবস্ত্র করে নির্যাতন: সেই যুব মহিলা লীগ নেত্রী বহিষ্কার ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে এক কিশোরীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগে যুব মহিলা লীগের নেত্রী মেহনাজ মিশুকে (২৪) গ্রেফতার করে পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) গ্রেফতারের পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে যুব মহিলা লীগ।

যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ঢাকা জেলা উত্তর শাখার মেহনাজ মিশুকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

মেহনাজ মিশু ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেও দীর্ঘদিন ধরে নিজেকে ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ-সংলগ্ন বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তোলার চেষ্টাসহ নির্যাতনের নানা বিষয় উল্লেখ করে শনিবার সকালে থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী কিশোরীর মা। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সকালে তাকে আটক করে পুলিশ। পরে ভুক্তভোগীর মায়ের অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ওই কিশোরীকে আটকে বিবস্ত্র ছবি তুলে রেখে দেন মেহনাজ মিশু। পরে তাকে অনৈতিক কাজে জড়িত হতে বাধ্য করেন। নানা ধরনের নেশাদ্রব্য সেবন করিয়ে রাখা হতো মেয়েটিকে। ২৫ জুলাই মিশু তার বাসার পঞ্চমতলার ছাদ থেকে ওই কিশোরীকে ফেলে দেন।

পুলিশ জানিয়েছে, ওই কিশোরী গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে এতে সুরাহা না হওয়ায় শনিবার সকালে তার মা সাভার মডেল থানায় মামলা করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প