ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক: রাশেদ খাঁন ‘বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা’ রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না: ঢাকা দক্ষিণ প্রশাসক সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবো: আইজিপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল বিএনপিই নির্বাচনে ধর্ম ব্যবহার করেছে, অভিযোগ গোলাম পরওয়ারের কোনো অনুদান নয়, জলবায়ু তহবিলে প্রাপ্য অধিকার চান চিফ হুইপ ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে কমনওয়েলথ সম্মেলনে যাচ্ছেন হুমায়ুন কবির মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন আজ

মৃত্যুর ২৭ বছর পরও যার জন্মদিন এলে নড়েচড়ে বসেন ভক্তরা, পরম ভালোবাসায় স্মরণ করেন, তিনি নায়ক সালমান শাহ।
  • আপলোড সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১২:৩০ সময়
  • আপডেট সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১২:৩০ সময়
ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন আজ ছবি : সংগৃহীত
মৃত্যুর ২৭ বছর পরও যার জন্মদিন এলে নড়েচড়ে বসেন ভক্তরা, পরম ভালোবাসায় স্মরণ করেন, তিনি নায়ক সালমান শাহ। এমন জনপ্রিয়তার নজির ঢালিউডে বিরল। আজ (১৯ সেপ্টেম্বর) সেই ক্ষণজন্মা নায়কের জন্মদিন। বেঁচে থাকলে ৫৩ বছরে পা রাখতেন তিনি। বরাবরের মতো সালমান শাহকে স্মরণ করছে তার ভক্তরাই। 

সালমান শাহর জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর, সিলেটের দড়িয়াপাড়ায়। তার পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। সিনেমার জন্যই তিনি সালমান শাহ নামটি ধারণ করেছিলেন।

১৯৮৫ সালে বিটিভির নাটক ‘আকাশ ছোঁয়া’ দিয়ে সালমান শাহর শোবিজ ক্যারিয়ার শুরু হয়। এরপর কয়েকটি খণ্ড ও ধারাবাহিক নাটকে তাকে দেখা গেছে। সিনেমায় তার অভিষেক ১৯৯৩ সালে, সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে। এটি ১৯৮৮ সালের হিন্দি সিনেমা ‘কায়ামাত সে কায়ামাত তাক’র অফিসিয়াল রিমেক। প্রথম ছবিতেই সাফল্য পান সালমান শাহ, রাতারাতি হয়ে ওঠেন তারকা। একই ছবির সূত্রে তারকা খ্যাতি পান নায়িকা মৌসুমী ও গায়ক আগুনও।
পরবর্তী তিন বছর চুটিয়ে কাজ করেছেন সালমান শাহ; নির্দিষ্ট করে বললে ২৭টি সিনেমায় অভিনয় করেছিলেন। এর অধিকাংশই হয়েছিল সফল। এর মূলে ছিল তার নজরকাড়া ফ্যাশন, সুদর্শন চেহারা আর দক্ষ অভিনয়। ফলে নতুন প্রজন্মের অনেক নায়কই তাকে আদর্শ মেনে অনুসরণ-অনুকরণ করেন।

সালমান শাহ অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো, ‘তুমি আমার’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘বিচার হবে’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘সুজন সখি’, ‘স্বপ্নের নায়ক’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘আনন্দ অশ্রু’, ‘বুকের ভেতর আগুন’ ইত্যাদি।

ক্যারিয়ারের জ্বলজ্বলে সময়ের মধ্যেই আচমকা রহস্য মৃত্যু ঘটে সালমান শাহর। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় তার মরদেহ পাওয়া যায়। সেই মৃত্যুর রহস্য এখনও পুরোপুরি খোলাসা হয়নি। যদিও দফায় দফায় তদন্ত হয়েছে, প্রতিবেদনে উঠে আসে তিনি আত্মহত্যা করেছিলেন। তবে সেই তদন্ত বরাবরই নাকচ করে দিয়েছেন তার ভক্ত ও পরিবারের সদস্যরা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু