ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল বিএনপিই নির্বাচনে ধর্ম ব্যবহার করেছে, অভিযোগ গোলাম পরওয়ারের কোনো অনুদান নয়, জলবায়ু তহবিলে প্রাপ্য অধিকার চান চিফ হুইপ ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে কমনওয়েলথ সম্মেলনে যাচ্ছেন হুমায়ুন কবির মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স ৪৫তম বিসিএসের ২৬৬ কর্মকর্তাকে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ তারেক রহমানের ভালোর জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ চেয়েছি: নাহিদ ইসলাম মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

মারধরের অভিযোগে ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার আরমানসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে মারধর, জখম, চুরি ও ভয়ভীতির অপরাধে থানায়
  • আপলোড সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ২:৫২ সময়
  • আপডেট সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ২:৫২ সময়
মারধরের অভিযোগে ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা ছবি : সংগৃহীত
ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার আরমানসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে মারধর, জখম, চুরি ও ভয়ভীতির অপরাধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর ঈশ্বরদী থানায় পৌর শহরের পূর্বটেংরী হাসপাতাল সড়কের মো. আলাউদ্দিনের ছেলে ব্যবসায়ী সাব্বির আহম্মদ ওই মামলা দায়ের করেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বসির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী সাব্বির আহম্মদ বলেন, আমি ইন্টারনেট ব্যবসায়ী। ১২ সেপ্টেম্বর বিকেলে অফিসের কর্মচারীদের সঙ্গে নিয়ে মশুড়িয়াপাড়ার বকুলের মোড় জনি ভ্যারাইটিজ স্টোরের সামনে বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেট সংযোগ লাইনের কাজ করতে যায়। এ সময় পূর্বশত্রুতার জের ধরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার আরমান, একই এলাকার মান্না ও জুয়েলসহ ৭ থেকে ৮ জন অজ্ঞাত যুবক ধারালো চাপাতি, রামদা ও অস্ত্রসহ মোটরসাইকেলযোগে এসে আমাকে জখম করে। আমার কাছে থাকা নগদ ৩৪ হাজার ৫৬০ টাকা, এক লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ফাইবার জয়েন্ট মেশিন ও ২২ হাজার টাকা মূল্যের ফাইবার পাওয়ার মিটার মেশিন নিয়ে যায়। এসময় তার সঙ্গে থাকা অন্য অজ্ঞাত ৭ থেকে ৮ যুবক ইন্টারনেটের তারসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার আরমান বলেন, এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি ঘটনাস্থলে ছিলাম না। তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী সাব্বির আহম্মদের বাবা একজন জামায়াতের সক্রিয় কর্মী। আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করতেই এ মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় বলেন, মামলার বিষয়টি আমি শুনেছি। এ ঘটনার সঙ্গে সাধারণ সম্পাদক আরমান জড়িত কিনা তা আমার জানা নেই। সে এ ঘটনায় অভিযুক্ত হলে পাবনা জেলা ছাত্রলীগের নেতারা বিষয়টি তদন্ত করে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বসির বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু