ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এনসিপির জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল, নতুন নেতৃত্বে দুই সংসদ সদস্যসহ তিনজন টি–টোয়েন্টির বিশেষ রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ কালো জাদু করা আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নিয়ে ইসলাম কী বলে স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ লাল কার্ড দেখে প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি নেইমারের জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে পরিবারসহ কূটনীতিক সরাচ্ছে যুক্তরাষ্ট্র ‘শাহজালাল রুমিকে গ্রেপ্তারের অভিযানে বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে’ মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান মক্কায় পড়ল হুথিদের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চোরচক্রের তিনজন আটক

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের ২৬৩ কেজির অধিক তামার তারসহ চোরচক্রের ৩ জন সদস্যকে আটক করেছে আনসার
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:৪ সময়
  • আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:৪ সময়
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চোরচক্রের তিনজন আটক ছবি : সংগৃহীত
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের ২৬৩ কেজির অধিক তামার তারসহ চোরচক্রের ৩ জন সদস্যকে আটক করেছে আনসার ব্যাটালিয়ন-৩ রামপাল ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর গেটে অভিযান চালিয়ে চোর চক্রের ওই সদস্যদের আটক করা হয়। এ সময় তামার তার বহন করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটককৃতরা হলো ফকিরহাট উপজেলার ভাড়াশিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে মোঃ মেহেদী হাসান (১৯), খুলনার রুপসা উপজেলার খাজা ডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে মোঃ মাহাবুব হোসেন (২১) ও খুলনার সোনাডাঙ্গা উপজেলার গোবর চাকা এলাকার মফিজ সরদারের ছেলে মোঃ জাহাঙ্গীর সরদার (৪৮)।

আনসার ব্যাটালিয়ন-৩ এর সহকারী পরিচালক শাহনাজ জেসমিন বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সহকারী পরিচালক শাহনাজ জেসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিপুল পরিমান তামার তার পাচার করা হবে।

ওই সংবাদের ভিত্তিতে ৩ আনসার ব্যাটালিয়ন রামপাল ক্যাম্পের আভিযানিক একটি দল বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর গেটে অভিযান চালায়। এ সময় ২৬৩ কেজির অধিক পরিমানে আর্থিং কপার ক্যাবলসহ চোর চক্রের ওই তিন সদস্যকে আটক এবং তার বহন করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়। জব্দ করা কপার ক্যাবলের আনুমাণিক বাজার মূল্য ২ লক্ষ ৯৪ হাজার ৫০০টাকা।

তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক জব্দ করা মালামালসহ চোরদের রামপাল থানায় সোপর্দ করা ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য গত মে ২০২২ তারিখ থেকে এ পর্যন্ত ৬০টির অধিক অভিযানে প্রায় ৭৯ লক্ষ ৩০০ টাকার চোরাই মালামাল ও ৫৪ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা

টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা