ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নতুন নিষেধাজ্ঞা আসবে কিনা প্রশ্নে যা জানাল যুক্তরাষ্ট্র

চলতি সপ্তাহে ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরুর কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তখন নির্বাচনের আগে নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১২:৪০ সময়
  • আপডেট সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১২:৪০ সময়
নতুন নিষেধাজ্ঞা আসবে কিনা প্রশ্নে যা জানাল যুক্তরাষ্ট্র ছবি : সংগৃহীত
চলতি সপ্তাহে ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরুর কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তখন নির্বাচনের আগে নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা আসবে কিনা সে বিষয়টি সামনে আসে। এবার সেই বিষয়ে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সোমবার দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে মন্তব্য করেন দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।

ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বরাতে প্রশ্ন করা হয়, তিনি (পররাষ্ট্রমন্ত্রী) জানিয়েছেন যুক্তরাষ্ট্র তাকে আশ্বস্ত করেছে নির্বাচনের আগে আর কোনো ভিসা নিষেধাজ্ঞা আসবে না। বিষয়টি সত্য কিনা। এ বিষয়ে ম্যাথু মিলারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।

জবাবে ম্যাথু মিলার বলেন, বাংলাদেশের নির্বাচনে কোনো একপক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র এ ভিসানীতি আরোপ করেনি। বরং এ ভিসানীতি আরোপ করা হয়েছে কেবল অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য।

তিনি বলেন, শুক্রবারের আরোপ করা ভিসা নিষেধাজ্ঞায় কেবল আইপ্রয়োগকারী সংস্থা এবং ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতাকর্মী রয়েছেন। তবে নির্বাচনের আগে নতুন করে নিষেধাজ্ঞা আসবে কি না তা নিয়ে স্পষ্ট কোনো উত্তর দেননি ম্যাথু মিলার।

ব্রিফিংয়ে বাংলাদেশের গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আসার বিষয়েও কথা বলেন এ মার্কিন মুখপাত্র। তিনি বলেন, ভিসানীতির আওতায় কারা পড়েছেন নির্দিষ্ট করে তাদের নাম প্রকাশ করা হয়নি।

আরেক প্রশ্নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ইস্যুতে দলটি ৪৮ ঘণ্টার যে আলটিমেটাম দিয়েছে তা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী। তবে, তার প্রশ্নের কোনো উত্তর দেননি মিলার।

এর আগে গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পদক্ষেপ নেওয়ার কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। সেই তালিকায় রয়েছেন- আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্য। বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?