ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক গরু জবাই নিয়ে জয়ের পথে বিজয় সরকার ফ্রান্স দলে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই’ মন্তব্য করে তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী বিদ্যালয়ের গাছের ডাল কাটার প্রতিবাদ করায় শিক্ষককে মারধর বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী টিকিট বিক্রির নামে প্রতারণা, ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে সিআইডির মামলা ৪৮ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে থানচিতে ৪ পর্যটক উদ্ধার বাংলাদেশের বন্যা-পাহাড় ধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বছরে শেখ হাসিনার খাবারের খরচ ছিল ৩৫ কোটি টাকা নাটোরে নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রশক্তির মশাল মিছিল

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।আজ রোববার
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪২ সময়
শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রশক্তির মশাল মিছিল ছবি : সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।

আজ রোববার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর শাহবাগ থেকে বের হওয়া মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বর এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।

এ সময় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন– শুধু চব্বিশের জুলাইতেই নয়, আওয়ামী লীগ শুরু থেকেই গণহত্যার রাজনীতি করেছে। এছাড়া, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে কেন জামিন দেয়া হলো, সে বিষয়েও সমাবেশ থেকে অভিযোগ তোলা হয়।

ছাত্রশক্তির নেতারা বলেন, আওয়ামী লীগের বিচার বাংলাদেশের মানুষ দেখবে। বিচার দেখে আবু সাঈদ, মুগ্ধর মায়েরা স্বস্তি পাবেন। ইনিয়ে-বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করছেন, তাদের সাবধান করে নেতারা বলেন– আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে ফিরবে না।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: Super Admin।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’

সৌদি আরবে চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’