ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর বিভিন্ন এলাকায় রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৮ সময়
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ছবি : সংগৃহীত
রাজধানীর বিভিন্ন এলাকায় রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুইটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী মেট্রোস্টেশনের নিচেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরপর রাত সাড়ে ৯টার দিকে কারওয়ান বাজার ও বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে আরও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজধানীর বাড্ডা এলাকাতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে দুর্বৃত্তরা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। রাজধানীর বাইরে গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এর আগে সন্ধ্যায় যানবাহনে আগুন দেওয়া ও ককটেল নিক্ষেপ করতে এলেই দেখামাত্র হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। প্রয়োজনে গুলি করারও নির্দেশ দেওয়া হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: Super Admin।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ