ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

কিছু সময় আল্লাহ-বিল্লাহ করেও উইকেট পাওয়া যায় না: মোস্তাফিজ

বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে খুব একটা কথা বলতে দেখা যায় না। তিনি অল্পভাষী। বেশিরভাগ সময় প্রশ্ন শোনার তার
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৩, সকাল ৮:১২ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৩, সকাল ৮:১২ সময়
কিছু সময় আল্লাহ-বিল্লাহ করেও উইকেট পাওয়া যায় না: মোস্তাফিজ ছবি : সংগৃহীত
বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে খুব একটা কথা বলতে দেখা যায় না। তিনি অল্পভাষী। বেশিরভাগ সময় প্রশ্ন শোনার তার অবস্থান এমন জয় যে ‘কী উত্তর দেবো’।

আইসিসির ভেন্যু ম্যানেজারের তাগাদায় প্রায় আধঘণ্টার অপেক্ষা শেষে সহকারী কোচ নিক পোথাস ও সেই স্বল্পভাষী মোস্তাফিজকে নিয়ে মিক্সড জোনে আসেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবেদ ইমাম। মুখোমুখি হতে হয় গণমাধ্যমের।

মোস্তাফিজকে দেখে বাংলাদেশি সাংবাদিকদের চোখে একটু বিস্ময়। সাংবাদিকদের বড় প্রশ্নকে ছোট উত্তর দিলেন ফিজ। তিন ম্যাচের দুটিতে বড় ব্যবধানে হেরে এখনো বড় আশা তার। বললেন, অসম্ভব কোনো কিছু না। আমরা ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি।

তবে আজ মোস্তাফিজ আফসোস করে বলেন, আমরা পেসাররা শুরুটা ভালো করেছিলাম। আমাদের যদি আরও ৩০ রান বেশি হতো তাহলে আরও সুযোগ থাকত। ওরা আরেকটু ঝুঁকি নিয়ে খেলত। ২৮০-এর মতো হলে ভালো কিছু হতো।

শুরুতে ব্যাটাররা বোলারদের ভালো সংগ্রহ এনে দিতে পারছে না। তবে সতীর্থ ব্যাটারদের এ ব্যর্থতার পরও তাদের নিয়ে আশাবাদী মোস্তাফিজ বলেন, আশা করি ব্যাটারদের ভালো দিন আসছে। 

তাসকিন এখনো যথার্থভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তবুও মোস্তাফিজকে পাশে পাচ্ছেন তাসকিন। তিনি বলেন, সে তো খারাপ করছে না। ভালো-খারাপ মিলিয়েই হয়। কিছু সময় চাইলেই বোলিং করলে উইকেট পাবেন। কিছু সময় আল্লাহ-বিল্লাহ করলেও পাচ্ছেন না!
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের