ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত বিশ্বকাপে শেষ হতে না হতেই অন্তর্কোন্দলে জড়িয়েছে ফিফা-উয়েফা দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন বরিশালের আর্জেন্টাইন সমর্থকেরা প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, ‘মুক্তিতে বাধা নেই’ বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত বিশ্বকাপ ফাইনালের পর মারামারি নিয়ে তদন্তে নেমেছে ফিফা ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না থার্ড টার্মিনাল ইরানকে ভয় দেখানোর সুযোগ নেই: আরাগচি এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল মেসির সঙ্গে অন্যায় করেছে ফিফা: সাবেক অধিনায়ক

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট ও বল দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। পারভেজ হোসেন ইমন
  • আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৭ সময়
পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট ও বল দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। পারভেজ হোসেন ইমন ব্যাট হাতে ঝড় তোলেন, আর বল হাতে কার্যকর ভূমিকা রাখেন মোস্তাফিজুর রহমান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ১৩ ওভারে নামিয়ে আনা হলে প্রথমে ব্যাট করে লাহোর কালান্দার্স তোলে ৫ উইকেটে ১৮৫ রান। জবাবে মুলতান সুলতানস ৫ উইকেটে ১৬৫ রানে থেমে যায়।


ইনিংসের শুরুটা ধীর ছিল পারভেজের। প্রথম ৯ বলে করেন মাত্র ৭ রান। কিন্তু এরপরই পাল্টে যায় ম্যাচের চিত্র। মোহাম্মদ নেওয়াজের এক ওভারে টানা দুই ছক্কা ও একটি চার হাঁকিয়ে তিনি গতি বাড়ান। এরপর ফয়সাল আকরামের বলে টানা তিন ছক্কায় ইনিংস আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ১৯ বলে ৪৫ রান করেন পারভেজ, ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ২টি চার। ফিফটি মিস করলেও তার স্ট্রাইক রেট ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো।


বল হাতে মোস্তাফিজ ছিলেন নিয়ন্ত্রিত। ৩ ওভারে ৩৭ রান দিয়ে নেন ২ উইকেট। আউট করেন ওপেনার সাহিবজাদা ফারহান ও অধিনায়ক শান মাসুদকে। ফারহান ২৪ রান করে ক্যাচ আউট হন, আর শান মাসুদ ৪৪ রানে এলবিডব্লিউ হয়ে ফেরেন।


বাংলাদেশি দুই ক্রিকেটারের এই পারফরম্যান্সেই সহজ জয় নিশ্চিত করে লাহোর কালান্দার্স।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?

শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?