ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

গাজা ছাড়ার সময় ইসরায়েলের বিমান হামলায় ৭০ জন ফিলিস্থিনি নিহত

গাজা সিটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ব্যাপারে আল্টিমেটাম দিয়েছে ইসরায়েল। এতে অনেকেই প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছেন।
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৩, দুপুর ১১:৫ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৩, দুপুর ১১:৫ সময়
গাজা ছাড়ার সময় ইসরায়েলের বিমান হামলায় ৭০ জন ফিলিস্থিনি নিহত ছবি : সংগৃহীত
গাজা সিটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ব্যাপারে আল্টিমেটাম দিয়েছে ইসরায়েল। এতে অনেকেই প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছেন। হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, এমন একটি গাড়িবহরে ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭০ জন নিহত হয়েছেন। 

শনিবার আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যমটির সংবাদদাতারা জানিয়েছেন, ইসরায়েলের সতর্কবার্তার পর হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিক গাজার উত্তরাঞ্চল ছেড়ে পালিয়ে গেছে। তবে গাড়িবহরে হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস বলেছিলেন, গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকেরা তাদের শত্রু নয়। ফলে ইসরায়েল তাদের সেভাবে লক্ষ্যবস্তু বানায় না।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা ‘সন্ত্রাসীদের’  আস্তানা এবং অবকাঠামোগুলো নির্মূল করতে গাজান অঞ্চলে অভিযান শুরু করেছে। হামাস জিম্মিদের কোথায় রেখেছে, সে বিষয়ে সৈন্যরা কিছু তথ্য পেয়েছে। জিম্মিদের সনাক্ত করতে তথ্যগুলো তাদের সহায়তা করবে।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি গোলাবর্ষণে রয়টার্সের এক সাংবাদিক নিহত ও আল জাজিরার দুই সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত এবং ৭ হাজার ৬৯৬ জন আহত হয়েছেন।
হিউম্যান রাইটস ওয়াচ ইসরায়েলের বিরুদ্ধে গাজা ও লেবাননে সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ করেছে, যা বেসামরিক নাগরিকদের মারাত্মক ঝুঁকিতে ফেলেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস