ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

মোংলা বন্দরে ক্লিংকার নিয়ে ডুবে গেছে লাইটার জাহাজ

মোংলা বন্দরের পশুর নদীতে সাড়ে ৮০০ মেট্রিক টন ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) নিয়ে 'আনমনা-২' নামে একটি লাইটার জাহাজ ডুবে
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৩, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৩, সকাল ৯:১২ সময়
মোংলা বন্দরে ক্লিংকার নিয়ে ডুবে গেছে লাইটার জাহাজ ছবি : সংগৃহীত
মোংলা বন্দরের পশুর নদীতে সাড়ে ৮০০ মেট্রিক টন ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) নিয়ে 'আনমনা-২' নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। রোববার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় টার্ন (ঘোরার) সময় এ দুর্ঘটনা ঘটে। তবে এ সময় জাহাজটিতে থাকা ১০ নাবিক সাঁতরে নদীর কূলে উঠে গেলে প্রাণে বেঁচে যান তারা।

জাহাজটির মাস্টার এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বন্দরের চার নম্বর বয়ায় অবস্থান করা বাংলাদেশি পতাকাবাহী মার্চেন্ট শিপ 'এমভি জাহান ব্রাদার্স ' থেকে সাড়ে ৮০০ মেট্রিক টন ক্লিংকার বোঝাই করে রোববার বিকালে পশুর নদীর কাইনমারী এলাকায় নোঙ্গর করি। পরে এ ক্লিংকার নিয়ে খুলনার রুপসা নদীর পাড়ে সুনসিং কোম্পানির 'সেভেন রিংকস' সিমেন্ট ফ্যাক্টরিতে রওনা হওয়ার সময় রাত সাড়ে ৮টায় জাহজটি টার্নিং করতে গেলে তলা ফেটে ডুবে যায়। এ সময় জাহাজে থাকা ১০ নাবিক সাঁতরিয়ে নদীর কূলে উঠে প্রাণ বাঁচান।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, গত ১৩ অক্টোবর ২৬ হাজার ৫০০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে বন্দরের চার নম্বর বয়ায় নোঙ্গর করে মার্চেন্ট শিপ জাহান ব্রাদার্স। রোববার ওই জাহাজ থেকে এমভি আনমনা-২ নামে একটি কার্গো জাহাজ সড়ে ৮০০ মেট্টিক টন ক্লিংকার বোঝাই করে। রাতে দুর্ঘটনার পর ঘটনাস্থলে বন্দরের মুরিং বোট এমভি হিরা নামে একটি জলযান রওনা হয়েছে।

বন্দরে নৌ চ্যানেল নিরাপদ রয়েছে বলেও জানায় হারবার বিভাগ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের