ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

নির্বাচনের আগে কমিশনের আদেশে বৈধ অস্ত্র জমা না দিলে গ্রেফতার

নির্বাচনের আগে কমিশনের আদেশ অমান্য করে বৈধ অস্ত্র থানায় জমা না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে
  • আপলোড সময় : ১৭ অক্টোবর ২০২৩, সকাল ৮:৫৬ সময়
  • আপডেট সময় : ১৭ অক্টোবর ২০২৩, সকাল ৮:৫৬ সময়
নির্বাচনের আগে কমিশনের আদেশে বৈধ অস্ত্র জমা না দিলে গ্রেফতার ছবি : সংগৃহীত
নির্বাচনের আগে কমিশনের আদেশ অমান্য করে বৈধ অস্ত্র থানায় জমা না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. হারুন অর রশীদ। 

সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

হারুন বলেন, খুব শিগগিরই নির্দেশ দেওয়া হবে যাদের বৈধ অস্ত্র রয়েছে তারা যেন সেগুলো থানায় জমা দেয়। কেউ যদি সরকার বা নির্বাচন কমিশনের আদেশ অমান্য করে তাদের বৈধ অস্ত্রগুলো জমা না দেয় তবে এটা এক ধরনের অপরাধ হবে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবশ্যই গ্রেফতার করবে এবং তাদের অস্ত্রটা নিয়ে আসবে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।

হারুন আরো বলেন, নির্বাচনের আগে আমাদের বিশেষ অভিযান চলছে। আমাদের কাছে খোঁজ আসছে, অনেকে এসব অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং হুমকি দিচ্ছে। এটাও আইনের দৃষ্টিতে অপরাধ। আমরা তাদের গ্রেফতার করবো।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের