ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

মতের দ্বন্দ্বে কোচের সঙ্গে বাড়ছে সাকিবের দূরত্ব!

চলতি বিশ্বকাপের খেলতে আসার পর টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও অধিনায়ক সাকিব আল হাসানের মধ্যে কিছুটা
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৩১ সময়
  • আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৪৪ সময়
মতের দ্বন্দ্বে কোচের সঙ্গে বাড়ছে সাকিবের দূরত্ব! ছবি : সংগৃহীত
চলতি বিশ্বকাপের খেলতে আসার পর টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও অধিনায়ক সাকিব আল হাসানের মধ্যে কিছুটা মানসিক দূরত্ব বেড়েছে। অধিনায়কের সঙ্গে পেস বোলিং কোচের মতের মিলও হচ্ছে না।

গুঞ্জন উঠেছে, সাকিব ভারতের কন্ডিশন বিবেচনায় একাদশে বেশি পেসার খেলাতে চান না। মূলত একাদশে দুইজন পেসার খেলাতে আগ্রহী সাকিব। এ জায়গাতেই আপত্তি ডোনাল্ডের। বিশ্বকাপের প্রতিটি ম্যাচে তিনজনকে পেসার খেলাতে চান ডোনাল্ড। বিষয়টি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকেও বোঝাতে সক্ষম হয়েছেন তিনি। এতে বোলিং লাইন-আপে পূর্ণ স্বাধীনতা হারাচ্ছেন সাকিব। তবে তাদের মধ্যে সম্পর্কের তিক্ততা তৈরি হয়নি। কোচিং স্টাফের কিছু সিদ্ধান্ত মেনেই দল সাজাচ্ছেন।

এদিকে ভারতের কন্ডিশনে পেস ইউনিট উপযোগী না হলেও টাইগারদের স্কোয়াডে পাঁচজন পেসার নেওয়া হয়েছে। ধারণা করা হয়েছিল, বিশ্বকাপেও পেসাররা দাপট দেখাবেন। যদিও ইউনিট হিসেবে কোনো ম্যাচেই এখনও পর্যন্ত আধিপত্য পাননি পেসাররা।

চেন্নাইয়ে নিউজিল্যান্ড এবং পুনেতে ভারতের বিপক্ষে সাফল্য পায়নি পেস ইউনিট। এমনকি ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামেও পাওয়ার প্লেতে ব্রেক-থ্রু এনে দিতে পারেননি তাসকিন-শরিফুলরা। তবে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচের শেষ ১০ ওভারে রোমাঞ্চ ছড়ান শরিফুল। পেসারদের এমন হতাশাজনক পারফরম্যান্সের ব্যাখ্যাও দিয়েছেন কোচ ডোনাল্ড।

তার (ডোনাল্ড) ভাষ্য, বিশ্বকাপের আগে আমরা খুব ভালো করেছি। ভারতে তেমনটা করতে পারছি না। কারণ হলো খুবই ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে। পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড সাড়ে তিনশ রান চেজ করছে। এর মানে হলো তাদের পেসাররাও ভালো করতে পারছেন না। আসলে উপমহাদেশে কন্ডিশন পেসারদের অনুকূল না। মিরপুর, সিলেট বা চট্টগ্রামের মতো ভারতের উইকেটেও ভালো করা চ্যালেঞ্জিং।

তিনি আরও যোগ করেন, জিততে হলে রান করতে হবে। চেজ করতে হবে বড় স্কোর। বর্তমান পরিস্থিতি থেকে বের হতে আমরা অনেক আলোচনা করছি। বোলাররা আরও কিছুটা আক্রমণাত্মক হলে হয়তো ভালো হবে। সামনের ম্যাচগুলোর জন্য একটা উপায় খুঁজে বের করতেই হবে আমাদের।

এদিকে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আগামী ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গুঞ্জন আছে, এ ম্যাচে একাদশে দুইজন পেসার খেলানো হতে পারে। কেননা, টানা তিন হারের পর বেশ নমনীয় হয়েছেন ডোনাল্ড।

এ প্রসঙ্গে তার মন্তব্য, পুরোটাই সাকিবের ওপর নির্ভর করছে। কারণ, মুম্বাইয়ের মাঠ একটু ছোট। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখার পর বুঝতে পারব আমাদের কী করা উচিত।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের