ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ইসরায়েলি হামলায় গাজায় ২৬টি মসজিদ ধ্বংস

ইসরায়েলি বোমা হামলায় গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ২৬টি মসজিদ ধ্বংস হয়েছে। গতকাল শনিবার গাজা-ভিত্তিক ধর্মবিষয়ক মন্ত্রণালয়
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৩, দুপুর ৩:১৬ সময়
  • আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৩, দুপুর ৩:১৬ সময়
ইসরায়েলি হামলায় গাজায় ২৬টি মসজিদ ধ্বংস ছবি : সংগৃহীত
ইসরায়েলি বোমা হামলায় গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ২৬টি মসজিদ ধ্বংস হয়েছে। গতকাল শনিবার গাজা-ভিত্তিক ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানায়।  

মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকায় ইসরায়েলি বিমান হামলায় বেশ কিছু মসজিদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সদর দপ্তর, কোরআন রেডিও স্টেশন ও একটি গির্জা ধ্বংস হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, গাজার ওপর আগ্রাসন এবং বেসামরিক মানুষ, মসজিদ ও গির্জার বিরুদ্ধে ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইসলামিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

গত ৭ অক্টোবর হামাস ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ শুরু করলে ইসরায়েলি বোমাবর্ষণ ও অবরোধের অধীনে রয়েছে গাজা। হামলার কারণ হিসেবে হামাস জানিয়েছিল, আল-আকসা মসজিদে হামলার ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার প্রতিশোধ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এরপর ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে ‘অপারেশন সোর্ডস অব আয়রন’ শুরু করে।

ক্রম বর্ধমান হামলায় ভয়ানক মানবিক সংকটের মুখে রয়েছে গাজা। বিদ্যুৎবিহীন এ অঞ্চলে শেষ হয়ে আসছে পানি, খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরবরাহ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?