ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

স্পেনে দুটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত, নিহত অন্তত ২১

রোববার স্পেনের দক্ষিণাঞ্চলের কর্দোবার কাছে আদামুজ পৌরসভায় দুটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে
  • আপলোড সময় : ১৯ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৩৩ সময়
  • আপডেট সময় : ১৯ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৩৩ সময়
স্পেনে দুটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত, নিহত অন্তত ২১
রোববার স্পেনের দক্ষিণাঞ্চলের কর্দোবার কাছে আদামুজ পৌরসভায় দুটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্দালুসিয়ান জরুরি সংস্থা। আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের স্বাস্থ্যমন্ত্রী আন্তোনিও সান্স স্থানীয় গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি অত্যন্ত জটিল এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি জানান, অন্তত ৭৩ জন আহত হয়েছেন এবং তাদের ছয়টি ভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রেলওয়ে অবকাঠামো প্রশাসন সংস্থা আদিফ জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন আদামুজে প্রবেশের মুখে লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে চলে যায়। ওই ট্র্যাকে তখন মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেন চলছিল। এর ফলে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়।

প্রথম যে ট্রেনটি লাইনচ্যুত হয়, সেটি ছিল আইরিও ৬১৮৯। পরিচালনাকারী প্রতিষ্ঠান জানায়, ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। আইরিও এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানায়, জরুরি প্রোটোকল সক্রিয় করা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে উচ্চগতির রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আদিফ জানায়, সেভিলিয়া–মাদ্রিদ রুটের ট্রেনগুলো যাত্রা শুরুর স্থানে ফিরিয়ে দেওয়া হচ্ছে। রেলওয়ে অপারেটরের কর্মীরা জরুরি সেবা ও অন্যান্য রেল কোম্পানির সঙ্গে সমন্বয়ে ঘটনাস্থলে কাজ করছেন।

তবে মাদ্রিদ, তোলেদো, সিউদাদ রিয়াল ও পুয়ের্তোল্লানোর মধ্যে বাণিজ্যিক রেল পরিষেবা স্বাভাবিকভাবে চলাচল করছে। আন্দালুসিয়ার আঞ্চলিক সরকার এই দুর্ঘটনার কারণে সিভিল প্রোটেকশন প্ল্যানের জরুরি ধাপ সক্রিয় করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে। স্পেনের জাতীয় রেলওয়ে কোম্পানি রেনফে জানায়, যাত্রীদের সহায়তায় জরুরি সেবা দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারগুলোর জন্য মানসিক সহায়তা দল এবং তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, দেশটি “গভীর বেদনার এক রাত” পার করছে। স্পেনের রাজপরিবারও শোক প্রকাশ করেছে এবং জানিয়েছে, তারা “গভীর উদ্বেগের সঙ্গে” পরিস্থিতির ওপর নজর রাখছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?