ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়ে খুশি তামিম, বললেন ‘অসাধারণ’

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখন তাওহীদ হৃদয়ের দখলে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৩৫০
  • আপলোড সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২১ সময়
  • আপডেট সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২১ সময়
হৃদয়ের কাছে রেকর্ড হারিয়ে খুশি তামিম, বললেন ‘অসাধারণ’

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখন তাওহীদ হৃদয়ের দখলে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলে দীর্ঘ ছয় বছরের বেশি সময় ধরে তামিম ইকবালের দখলে থাকা রেকর্ডটি নিজের করে নিয়েছেন এই ব্যাটার। তবে নিজের রেকর্ড ভেঙে যাওয়ায় কোনো আক্ষেপ নেই সাবেক অধিনায়ক তামিমের। বরং হৃদয়ের অসাধারণ কীর্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ২০১৯-২০ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগে ইস্ট জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম। এতদিন সেটিই ছিল বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলে সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন হৃদয়।


দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের দ্বিতীয় ম্যাচে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকেরা প্রথম ইনিংসে ৫১২ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটে ৬৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ‘এ’ দল। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়। ৩৫০ রানের এই ইনিংসের মাধ্যমে বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন হৃদয়। একই সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও এখন তার।


হৃদয়ের রেকর্ডগড়া ইনিংসের প্রশংসা করেছেন তামিম ইকবাল। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়ের ছবি প্রকাশ করে তিনি জানান, যেকোনো জায়গায়, যেকোনো পর্যায়ে ৩৫০ রানের ইনিংস খেলাই অসাধারণ। আর সেটি যদি দক্ষিণ আফ্রিকার মাটিতে হয়, তাহলে এর মাহাত্ম্য আরও বেশি। তামিম আরও বলেন, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই এবং নিজের রেকর্ডটি ভেঙে যাওয়ায় তিনি অত্যন্ত খুশি। ইতিহাস গড়ার জন্য তাওহীদ হৃদয়কে অভিনন্দনও জানান সাবেক অধিনায়ক। তামিমের মতে, হৃদয়ের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রারও একটি প্রতীক। দেশের প্রথম ব্যাটার হিসেবে ৩৫০ রানের মাইলফলক স্পর্শ করে হৃদয় নতুন এক ইতিহাস তৈরি করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি