ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি পাকিস্তানের অভিযানে ভারতপন্থী ৮ সন্ত্রাসী নিহত দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা দুর্গাপূজার নিরাপত্তায় উত্তরের তিন জেলায় ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা বন্ধ হচ্ছে টু-জি নেটওয়ার্ক, ৬ কোটি বাটন ফোনের কী হবে

জিম্বাবুয়ের কাছে এমন হার, বিশ্বকাপে কী করবে বাংলাদেশ

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে বসবে ক্রিকেটের
  • আপলোড সময় : ১৯ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ১৯ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৩ সময়
জিম্বাবুয়ের কাছে এমন হার, বিশ্বকাপে কী করবে বাংলাদেশ

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে বসবে ক্রিকেটের এই মহারণ। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতির সময়ই যদি জিম্বাবুয়ের মতো দলের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হারতে হয়, তাহলে প্রশ্ন উঠবেই—বিশ্বকাপের আগে বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত? শুধু দক্ষতা থাকলেই কি বড় দল হওয়া যায়, নাকি সবচেয়ে বেশি প্রয়োজন ধারাবাহিকতা আর চাপ সামলানোর ক্ষমতা?


চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারের পর বাংলাদেশের ক্রিকেট নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সিরিজ শুরুর আগে শিরোপা জয়ের প্রত্যাশা থাকলেও প্রথম ম্যাচের ফল বাংলাদেশের সামনে কঠিন পরিস্থিতি তৈরি করেছে। মাঠে দলের এমন হতাশাজনক পারফরম্যান্স দেখেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকেও বসেন তিনি।


বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের মতে, সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনো রয়েছে। তবে বিশ্বকাপের আগে হাতে খুব বেশি সময় নেই। এশিয়া কাপ এবং কয়েকটি দ্বিপক্ষীয় সিরিজই হবে নিজেদের প্রস্তুত করার গুরুত্বপূর্ণ মঞ্চ। এই সময়ের ম্যাচগুলোতে জয় পেলে আত্মবিশ্বাস বাড়বে, আর বারবার ব্যর্থ হলে বিশ্বকাপের আগে মানসিকভাবে পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হবে।


তাসকিন মনে করেন, বাংলাদেশ খারাপ দল নয়। কিন্তু দলের সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতার অভাব। পাশাপাশি মাঠের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া, অর্থাৎ খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক পরিকল্পনা বাস্তবায়নের দক্ষতাও বাড়াতে হবে। খেলোয়াড় থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট—সবাই এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন বলে জানান তিনি। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাই এখন সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। বোলিংয়ে কিছুটা ধারাবাহিকতা দেখা গেলেও ব্যাটাররা নিয়মিত বড় জুটি গড়তে পারছেন না। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেও একটি কার্যকর জুটি গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। তাসকিনের মতে, অন্তত একটি বড় জুটি গড়তে পারলেও ম্যাচের ফল অন্য রকম হতে পারত।


চাপের মুখে ব্যাটারদের ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাও দলকে ভোগাচ্ছে। তাসকিনের ভাষায়, বাংলাদেশের ক্রিকেটারদের ব্যক্তিগত দক্ষতা রয়েছে এবং অনেকেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। কিন্তু বড় দল হতে হলে চাপের মধ্যে ভেঙে পড়ার অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। সেই সঙ্গে খেলার পরিস্থিতি বুঝে ব্যাটিং করার দক্ষতা বাড়াতে হবে। এর মধ্যে চোটের কারণে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। অন্যদিকে, জ্বরের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ। দুজনই দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাঁদের অনুপস্থিতি বাংলাদেশের শক্তিতে প্রভাব ফেলেছে কি না, এমন প্রশ্নে তাসকিন বলেন, চোট যেকোনো সময় হতে পারে। তবে তাঁদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও দলের আরও ভালো খেলা উচিত ছিল।


প্রথম ম্যাচে হারের কারণে সিরিজের ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেলেও আশা ছাড়ছেন না তাসকিন। সামনে থাকা ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনাল খেলার সুযোগ ধরে রাখতে চায় বাংলাদেশ। তবে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে—২০২৭ বিশ্বকাপে ভালো করার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বাংলাদেশকে এখনই ব্যাটিংয়ের দুর্বলতা, চাপ সামলানোর সমস্যা এবং ধারাবাহিকতার ঘাটতি কাটিয়ে উঠতে হবে। কারণ বিশ্বকাপের মঞ্চে শুধু সামর্থ্য থাকলেই হবে না, গুরুত্বপূর্ণ মুহূর্তে সেই সামর্থ্যের প্রমাণও দিতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল