ঢাকা | |
সংবাদ শিরোনাম :
একাডেমিক সাফল্য নয়, কর্মক্ষেত্রে দক্ষতা মূল পারফরম্যান্স মানদণ্ড ঢাকা আজ বায়ুদূষণে বিশ্বের তৃতীয় স্থানে, অবস্থার গাইডলাইন ‘খুব অস্বাস্থ্যকর’ ত্রয়োদশ নির্বাচনে ইসলামপন্থী দলের উত্থান: ৭২ আসনে জয়ী সাতকানিয়া-লোহাগাড়ায় বিএনপি নেতাকর্মীর বাড়িঘরে হামলার অভিযোগ জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিটে পাঁচগুণ বাড়তি ফি প্রস্তাব ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতের ভোটব্যাংক বিস্তার খালেদা জিয়ার পর কেউ ওঠেননি সেই লাল বাড়িটিতে আইজিপি বাহারুল আলমের পদত্যাগের গুঞ্জন ভুয়া, নিজেই খণ্ডন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের রানের বাজে ব্যাটিং, ৬১ রানে হার বিএনপির শপথ প্রস্তুতি তদারকি করছেন যুগ্ম মহাসচিব এ্যানী

শামীম ওসমান ও তার ছেলে অয়নসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও
  • আপলোড সময় : ১৯ জানুয়ারী ২০২৬, দুপুর ১:৪৭ সময়
  • আপডেট সময় : ১৯ জানুয়ারী ২০২৬, দুপুর ১:৪৭ সময়
শামীম ওসমান ও তার ছেলে অয়নসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়নসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন। এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান।

অভিযোগে বলা হয়, ১৯ ও ২১ জুলাই নারায়ণগঞ্জ এলাকায় শামীম ওসমান ও তার অনুসারীরা দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন। আন্দোলন দমনের পরিকল্পনা করা হয় নারায়ণগঞ্জ ক্লাবে। অভিযোগে আরও বলা হয়, রাইফেলস ক্লাব থেকে অস্ত্র লুট করে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে আলোচনা করে শামীম ওসমান নিজেই অস্ত্র হাতে মাঠে নামেন। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়, জুলাই-আগস্টে নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়। এসব ঘটনায় জড়িত ব্যক্তিরা আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মামলাটি দায়ের করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ

নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ