ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

তিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ দশমিক ৩০ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮২৫ দশমিক ৬৮ ডলারে পৌঁছেছে। স্পট
  • আপলোড সময় : ২১ জানুয়ারী ২০২৬, দুপুর ১:২৫ সময়
  • আপডেট সময় : ২১ জানুয়ারী ২০২৬, দুপুর ১:২৫ সময়
তিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণ
বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ দশমিক ৩০ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮২৫ দশমিক ৬৮ ডলারে পৌঁছেছে। স্পট মার্কেটে লেনদেনের এক পর্যায়ে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৮৩৫ দশমিক ৬৯ ডলার পৌঁছে আবার কিছুটা কমেছে। বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দেশের বাজারেও সব রেকর্ড ভেঙে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকায় পৌঁছেছে স্বর্ণের দাম।।

বুধবার (২১ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়ায় মূল্যবান এই ধাতুটি বিনিয়োগকারীদের মধ্যে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। এতে ক্রমাগত বেড়ে চলেছে স্বর্ণের দাম। এদিকে, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়েছে সংগঠনটি। যা কার্যকর হবে বুধবার (২১ জানুয়ারি) থেকে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। যা দেশের বাজারে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?