ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান

দীর্ঘ প্রায় দুই দশক পর দলের প্রধান হিসেবে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা
  • আপলোড সময় : ২৫ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ২৫ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩৭ সময়
দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান
দীর্ঘ প্রায় দুই দশক পর দলের প্রধান হিসেবে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান বক্কর, চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ দলটির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

বিমানবন্দর থেকে গাড়িবহর নিয়ে তিনি নগরের কাজির দেউরি এলাকায় অবস্থিত পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর উদ্দেশে রওনা হন। পথে বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতা-কর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্লোগানের মাধ্যমে তাকে অভিবাদন জানান। তারেক রহমান হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। রেডিসন ব্লু হোটেলের সামনে বিএনপি নেতা-কর্মীদের ভিড় দেখা গেছে দলের চেয়ারম্যানকে একনজর দেখার জন্য। দলীয় সূত্র জানায়, রাত ৯টার পর তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির ৫৩ জন সদস্যের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস