ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা’, সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড ভিনিসিয়ুসের জন্য ট্রান্সফার মার্কেট কাঁপানো প্রস্তাব পাঠাচ্ছে আর্সেনাল এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল, গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ অভিবাসী ঠেকাতে ১৬০০ ফুট দীর্ঘ ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে ইরানের বার্তা পে-স্কেল কার্যকর হলে বকেয়া বেতন কীভাবে পাবেন সরকারি চাকরিজীবীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, তবু মজুরিতে বৈষম্য

উজরা জেয়ার সঙ্গে সালমান এফ রহমানের বৈঠক

যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এমপি
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৩, দুপুর ১০:২৫ সময়
  • আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৩, দুপুর ১০:২৫ সময়
উজরা জেয়ার সঙ্গে সালমান এফ রহমানের বৈঠক ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এমপি সালমান এফ রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদারসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে তারা বৈঠকে আলোচনা করেন।

শুক্রবার (২৭ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৈঠক করেন তারা।

উপদেষ্টা সালমান এফ রহমান এবং আন্ডার সেক্রেটারি উজরা জেয়া মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত, রোহিঙ্গা ইস্যু এবং বাংলাদেশের নির্বাচন নিয়েও আলোচনা করেন।

উজরা জেয়া ১২ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করেন এবং তাদের জন্য মার্কিন সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

নির্বাচন ইস্যুতে উভয়েই মনে করেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। সালমান এফ রহমান আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় উজরা জেয়া বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না, বরং তারা বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা দেখতে আগ্রহী।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার এবং বাংলাদেশ দূতাবাস ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!

স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!