ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নামের সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর
  • আপলোড সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪০ সময়
নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নামের সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে জাতীয় সংসদের মোট ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি একই দিনে দেশব্যাপী গণভোটও হয়। এবারের নির্বাচনের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য ছিল তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।


নির্বাচন কমিশনের তথ্যমতে, ২০০৮ সালে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এটিই ছিল সবচেয়ে বেশি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচন। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক কমিটিসহ মোট ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল এই নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবারে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন; যার মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮০। নির্বাচনে সর্বমোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেয়া হয়।


এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। গুরুত্বপূর্ণ রাজনৈতিক এ মুহূর্তটি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রটোকল, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার্বিক পরিকল্পনা সাজানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’