ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক গরু জবাই নিয়ে জয়ের পথে বিজয় সরকার ফ্রান্স দলে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই’ মন্তব্য করে তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী বিদ্যালয়ের গাছের ডাল কাটার প্রতিবাদ করায় শিক্ষককে মারধর বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী টিকিট বিক্রির নামে প্রতারণা, ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে সিআইডির মামলা ৪৮ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে থানচিতে ৪ পর্যটক উদ্ধার বাংলাদেশের বন্যা-পাহাড় ধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বছরে শেখ হাসিনার খাবারের খরচ ছিল ৩৫ কোটি টাকা নাটোরে নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর

বুধবার পর্যন্ত স্থায়ী হতে পারে চলমান তাপপ্রবাহ

বুধবার পর্যন্ত স্থায়ী হতে পারে চলমান তাপপ্রবাহ
  • আপলোড সময় : ৫ জুন ২০২৩, দুপুর ২:৫৩ সময়
  • আপডেট সময় : ৫ জুন ২০২৩, দুপুর ২:৫৩ সময়
বুধবার পর্যন্ত স্থায়ী হতে পারে চলমান তাপপ্রবাহ ফাইল ছবি

প্রচণ্ড গরমে পুড়ছে দেশ। বৃষ্টির কোনো লক্ষণ নেই। মে মাসের শেষ দিক থেকে দেশের ওপর দিয়ে এখন মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। এই তাপপ্রবাহ বুধবার (০৭ জুন) পর্যন্ত স্থায়ী হতে পারে। ইতোমধ্যে গত ১১ বছরের মধ্যে জুনের প্রথম চার দিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়াবিদরা বলছেন, গত ৩০ বছরে জুন মাসের স্বাভাবিক তাপমাত্রা বিবেচনায় রবিবার (৪ জুন) তাপমাত্রা ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। জুন মাসের তাপমাত্রা বিবেচনায় এটি গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২০১২ সালের এই মাসে চুয়াডাঙ্গায় ৪২.৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, রবিবার (৪ জুন) ঢাকার স্বাভাবিক তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা। কিন্তু রেকর্ড করা হয়েছে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এর মানে ঢাকার তাপমাত্রা ৪.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। দিনাজপুরে স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এ সময় দিনাজপুরে রেকর্ড হয়েছে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৭.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নীলফামারী ও দিনাজপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রংপুর বিভাগের বাকি ছয় জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এ ছাড়া ঢাকা বিভাগের ১৩ জেলা, রাজশাহী বিভাগের আট জেলা, খুলনা বিভাগের ১০ জেলা, বরিশাল বিভাগের ছয় জেলা এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সোমবার তা অব্যাহত থাকতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: Super Admin।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’

সৌদি আরবে চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’