ঢাকা | |
সংবাদ শিরোনাম :

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলো বসনিয়া

২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে শেষ দলগুলোর একটি হিসেবে জায়গা নিশ্চিত করলেও সবার আগে নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • আপলোড সময় : ১২ মে ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ১২ মে ২০২৬, সকাল ৯:৪৭ সময়
সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলো বসনিয়া

২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে শেষ দলগুলোর একটি হিসেবে জায়গা নিশ্চিত করলেও সবার আগে নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইউরোপের বলকান অঞ্চলের দেশ বসনিয়া ও হার্জেগোভিনা। সোমবার (১১ মে) অভিজ্ঞতা, তরুণ শক্তি এবং নতুন মুখের সমন্বয়ে ২৬ সদস্যের দল ঘোষণা করেন বসনিয়া কোচ সের্গেই বারবারেজ। ঘোষিত স্কোয়াডে যেমন রয়েছে অভিজ্ঞ তারকা, তেমনি রয়েছে ভবিষ্যতের সম্ভাবনাময় তরুণ ফুটবলারও। দলের সবচেয়ে বড় নাম ৪০ বছর বয়সী অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকো, যিনি একাধিক আন্তর্জাতিক আসরে দেশের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার পাশাপাশি দলে জায়গা পেয়েছেন সিড কোলাসিনাচসহ ২০১৪ বিশ্বকাপ খেলা কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়।


অন্যদিকে বড় চমক হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার এরমিন মাহমিচ। অস্ট্রিয়ায় জন্ম নেওয়া এই তরুণ খেলোয়াড়ের আন্তর্জাতিক ফুটবলে বসনিয়ার হয়ে খেলার অনুমতি সম্প্রতি অনুমোদন দেয় ফিফা। অস্ট্রিয়ার বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা থাকা মাহমিচ বসনিয়ার অনূর্ধ্ব-১৯ দলেও খেলেছেন। কোচ বারবারেজ তরুণ মিডফিল্ডারকে নিয়ে বলেন, “সে দলে যোগ দিতে পেরে খুবই উচ্ছ্বসিত। সে মূলত ৮ ও ১০ নম্বর পজিশনে খেলে। আমাদের দলে তার মতো খেলোয়াড় খুব কম আছে। আমরা আশা করছি, সে আগামী দিনে দলের জন্য বড় অবদান রাখবে।”


বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলবে বসনিয়া। ২৯ মে সারায়েভোতে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে এবং পরে যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে পানামার বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ১২ জুন টরন্টোতে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বসনিয়া।


বসনিয়া ও হার্জেগোভিনা বিশ্বকাপ স্কোয়াড (২৬ জন)

গোলরক্ষক: নিকোলা ভাসিল, মার্টিন জ্লোমিসলিচ, ওসমান হাদজিকিচ

ডিফেন্ডার: সিড কোলাসিনাচ, আমর দেদিচ, নিহাদ মুয়াকিচ, নিকোলা কাতিচ, তারিক মুহারেমিভিচ, স্তেপান রাদেলিচ, ডেনিস হাদজিকাদুনিচ, নিদাল চেলিক

মিডফিল্ডার: আমির হাদজিয়াহমেতোভিচ, ইভান সুনিচি, ইভান বাসিচ, জেনিস বুরনিচ, এরমিন মাহমিচ, বেঞ্জামিন তাহিরোভিচ, আমর মেমিচ, আরমিন গিগোভিচ, কেরিম আলাইবেগোভিচ, এসমির বাজরাক্তারেভিচ

ফরোয়ার্ড: এরমেদিন ডেমিরোভিচ, জোভো লুকিচ, সামেদ বাজদার, হারিস তাবাকোভিচ, এডিন জেকো

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফার্মাসিস্টস ফোরাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কমিটি অনুমোদন

ফার্মাসিস্টস ফোরাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কমিটি অনুমোদন