ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বার্নাব্যু ডাকছে রদ্রিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০ বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

কোন পশুর বয়স কত হলে কোরবানি করা যাবে

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোরবানি মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, “অতএব তুমি তোমার
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:১৩ সময়
কোন পশুর বয়স কত হলে কোরবানি করা যাবে

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোরবানি মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, “অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো।” (সুরা কাউসার: ২) এই ইবাদত শুদ্ধ হওয়ার জন্য কোরবানির পশুর নির্দিষ্ট বয়স পূর্ণ হওয়া শরিয়তের একটি গুরুত্বপূর্ণ শর্ত। ইসলামী বিধান অনুযায়ী প্রতিটি পশুর জন্য আলাদা বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।


শরিয়ত অনুযায়ী, উটের বয়স কমপক্ষে পাঁচ বছর পূর্ণ হতে হবে। গরু ও মহিষের ক্ষেত্রে ন্যূনতম দুই বছর বয়স থাকা আবশ্যক। ছাগলের ক্ষেত্রে অবশ্যই এক বছর পূর্ণ হতে হবে। ভেড়া ও দুম্বার ক্ষেত্রে সাধারণভাবে এক বছর বয়স শর্ত হলেও, ছয় মাস বয়সী ভেড়া বা দুম্বা যদি দেখতে এক বছরের মতো স্বাস্থ্যবান ও পরিপক্ব হয়, তাহলে তা দিয়েও কোরবানি করা বৈধ।


তবে ছয় মাসের কম বয়সী ভেড়া বা দুম্বা দিয়ে কোরবানি করা জায়েজ নয়। একইভাবে ছাগলের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নেই—এক বছর পূর্ণ না হলে, এমনকি এক দিন কম হলেও সেই পশু কোরবানির জন্য গ্রহণযোগ্য হবে না। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তোমরা কোরবানিতে মুছিন্না (নির্দিষ্ট বয়সের পশু) ছাড়া জবেহ করো না। যদি তা পাওয়া দুষ্কর হয়, তবে ছয় মাস বয়সের ভেড়া-দুম্বা জবেহ করতে পারো।” (সহিহ মুসলিম: ১৯৬৩)


ইসলামী স্কলারদের মতে, কোরবানির পশু কেনার সময় তার বয়স নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি একটি ইবাদত, যা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদিত হয়। তাই পশু কেনার আগে দাঁত দেখে বা অভিজ্ঞ ব্যক্তির সহায়তায় বয়স যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াতের এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়ে ধূম্রজাল, গোমর ফাঁস করলেন কাজী

জামায়াতের এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়ে ধূম্রজাল, গোমর ফাঁস করলেন কাজী