ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন
  • আপলোড সময় : ৫ জুন ২০২৩, দুপুর ২:৫৫ সময়
  • আপডেট সময় : ৫ জুন ২০২৩, দুপুর ২:৫৫ সময়
আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ উপলক্ষ্যে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আজ সোমবার সকাল ১০টায় বাহিনীর সদর দপ্তর, খিলগাঁও, ঢাকায় গাছের চারা রোপণ করে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩’ উদ্বোধন করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।

এ সময় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, পরিচালকবৃন্দ, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ভিডিও টেলিকনফারেন্সিং (ভিটিসি) এর মাধ্যমে ৯টি রেঞ্জ কার্যালয়, ৪২টি ব্যাটালিয়ন ও ৬৪টি জেলাসহ মাঠ পর্যায়ের বিভিন্ন ইউনিট সংযুক্ত ছিল।

“সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঢাকায় বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ উপলক্ষে ‘বৃক্ষরোপন কর্মসূচি-২০২৩’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর সকলকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, একাডেমি, রেঞ্জ, ব্যাটালিয়ন, ভিটিসি, জেলা ও উপজেলা/থানা/ইউনিয়নসহ প্রতিটি ইউনিটের নিজস্ব জায়গা/ক্লাব-সমিতির প্রাঙ্গন/বিভিন্ন রাস্তার দুই ধারে গাছের চারা রোপণ করতে হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬১ লক্ষ সদস্য রয়েছে। দেশের প্রত্যেক গ্রামে ছড়িয়ে থাকা বাহিনীর প্রতিটি সদস্যকে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপনের ও অন্যকে উদ্বুদ্ধ করতে তিনি আহবান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: Super Admin।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ