ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা শাহজালালে আচারের বয়ামে মিললো হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার, দেখছেন অস্থিতিশীল করার ষড়যন্ত্র বিটিআরসি কর্মকর্তার জবানবন্দিতে ইন্টারনেট বন্ধের নেপথ্য কাহিনী নাটোর স্টেশনে চুরি হওয়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার দিল্লিতে বসে আওয়ামী লীগ, দেশে থেকে জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও নিয়ে সতর্ক করলেন শায়খ সুদাইস

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ৬ ঘণ্টা আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কেটে যাওয়ার পর সারাদেশে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। প্রায় সারাদেশই ঘন কুয়াশায় ছেয়ে গেছে।
  • আপলোড সময় : ১২ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:২০ সময়
  • আপডেট সময় : ১২ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:২০ সময়
ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ৬ ঘণ্টা আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কেটে যাওয়ার পর সারাদেশে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। প্রায় সারাদেশই ঘন কুয়াশায় ছেয়ে গেছে। ঢাকায় ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ছয় ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। এ সময় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট এ বিমানবন্দরে অবতরণের কথা ছিল বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে। তবে সকাল আটটা থেকে আবার এসব ফ্লাইট ফেরত আসতে শুরু করে।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, গতকাল সোমবার দিবাগত রাত দুইটার পর থেকে ঘন কুয়াশা ছিল। এরপর কুয়াশা বাড়তে থাকে। আর এ জন্য ১১টি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।

মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ১১টি ফ্লাইটের মধ্যে ১০টি ছিল যাত্রীবাহী, ১টি ছিল কার্গো বিমান। তবে সকাল আটটার পর থেকে আবার এসব উড়োজাহাজ ফেরত আসতে শুরু করে।

তিনি আরও বলেন, অভ্যন্তরীণ ফ্লাইটগুলো রাতে থাকে না। আর আজ সকালে এসব উড়োজাহাজের চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি।

এর আগে ঘন কুয়াশার কারণে নীলফামারির সৈয়দপুর বিমানবন্দরেও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার