ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফে ২৪ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে নারী-পুরুষ-শিশুসহ ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে। উদ্ধারকৃত রোহিঙ্গাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর
  • আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ৪:২৬ সময়
  • আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ৪:২৬ সময়
মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফে ২৪ রোহিঙ্গা উদ্ধার ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে নারী-পুরুষ-শিশুসহ ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে। উদ্ধারকৃত রোহিঙ্গাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। এরা সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য অবস্থান করছিল বলে জানায় পুলিশ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ১২টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়ায় এ অভিযান চালানো হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ মশিউর রহমান।

তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ার পাহাড়ে বেশ কিছু অপরিচিত মানুষের আনাগোনার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে টের পেয়ে চার-পাঁচ জন লোক কৌশলে পালিয়ে যায়।

এ সময় পাহাড়ের ঝোপ জঙ্গলে জড়ো অবস্থায় ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছয়টি শিশু, ছয়জন নারী ও ১২ জন পুরুষ রয়েছে। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা