ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আশুগঞ্জে পুলিশ ফাঁড়ি থেকে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ ১৪ দফা দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সামিট এলএনজি টার্মিনাল বন্ধ, দেশজুড়ে গ্যাস সংকট ব্যবসায়ী নাসিরের করা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি মিরপুরের সড়কে শ্রমিক নেই, নিরাপত্তায় ১০ হাজার পুলিশ সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন তাহসিফ হ'ত্যা মামলায় দিশার ফের ৭ দিনের রিমান্ড আবেদন আবারও বাড়লো স্বর্ণের দাম নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

ব্যবসায়ী নাসিরের করা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৫ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৫ সময়
ব্যবসায়ী নাসিরের করা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমানের আদালত এ আদেশ দেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে বুধবার আদালতে হাজির হতে পারেননি পরীমনি। এ কারণে শুনানির পরবর্তী তারিখ নির্ধারণের আবেদন করা হয়েছিল। তবে আদালত সেই আবেদন গ্রহণ না করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত দিনে মামলার বাদী নাসির উদ্দিন আদালতে উপস্থিত হয়ে আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। তবে আসামিপক্ষের কোনো আইনজীবী সেদিন আদালতে উপস্থিত ছিলেন না। পরে শুনানি শেষে আদালত আসামির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। আইনজীবীর আবেদনে বলা হয়, বুধবার মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থতার কারণে পরীমনি আদালতে উপস্থিত হতে পারেননি। এ অবস্থায় সময় দেওয়া না হলে তাঁর অপূরণীয় ক্ষতি হতে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়। 

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ৬ জুলাই ঢাকার আদালতে পরীমনিসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাতে পরীমনি ও তাঁর সহযোগীরা সাভারের বোট ক্লাবে যান। সেখানে অ্যালকোহল পান এবং একটি বোতল বিনা মূল্যে পার্সেল দেওয়ার দাবি নিয়ে বাদীর সঙ্গে তাঁদের বিরোধ সৃষ্টি হয়। বাদীর অভিযোগ, দাবি পূরণে রাজি না হওয়ায় পরীমনি তাঁকে গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁর দিকে সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথা ও বুকে আঘাত পান। এ ছাড়া তাঁকে মারধর, হত্যার হুমকি এবং ক্লাবে ভাঙচুরের অভিযোগও করা হয়।

মামলাটির তদন্ত শেষে ২০২৪ সালের ১৮ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন আদালতে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে পরীমনি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। তবে অপর আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়। পরবর্তী সময়ে গত বছরের ২৬ জানুয়ারি পরীমনি ও জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার শুরুর নির্দেশ দেন আদালত।

অন্যদিকে, একই ঘটনাকে কেন্দ্র করে পরীমনিও সাভার থানায় নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে পাল্টা মামলা দায়ের করেন। বর্তমানে সেই মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ বিচারাধীন রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী