ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্ত আবেগে নয়, গভীর বিশ্লেষণে নেওয়া উচিত: সাবেক রাষ্ট্রদূত ছন্দে থাকা ভারতের বড় ধাক্কা, দ্বিতীয় সর্বোচ্চ হারের রেকর্ড ইন্দোনেশিয়ায় দাবানলের দূষিত বাতাসে সেপ্টেম্বরে ৩৫৬০ জনের মৃত্যু রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা বিগ-বি নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় কোনো দেশ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার দফা দাবিতে শাহবাগে এনসিপির বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি তাহসিফের মৃত্যুর ঘটনায় ঘনিষ্ঠ বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন অধ্যায়, ‘বিগ-বি’ উদ্যোগে আসছে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৯১ একসময় অর্থের প্রয়োজনই ফুরিয়ে যাবে, কী ভাবছেন ইলন মাস্ক?

তাহসিফের মৃত্যুর ঘটনায় ঘনিষ্ঠ বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির (২৮) রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু আহমেদ সাহরিয়ার রেজা দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৬, বিকাল ৬:১৩ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৬, বিকাল ৬:১৩ সময়
তাহসিফের মৃত্যুর ঘটনায় ঘনিষ্ঠ বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির (২৮) রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু আহমেদ সাহরিয়ার রেজা দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোড এলাকার একটি বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। এর আগে একই দিন তাহসিফের বাবা গণমাধ্যমকে জানান, দ্বীপ নামের তার এক বন্ধু বাসায় এসে তাহসিফকে বাইরে ডেকে নিয়ে যান। এ সময় মাকে তিনি বলেছিলেন, বন্ধুর সঙ্গে কিছুক্ষণ কথা বলে ফিরে আসবেন। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তাহসিফ। পিবিআইয়ের এক কর্মকর্তা জানান, তাহসিফের মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে জিজ্ঞাসাবাদের অংশ হিসেবে দ্বীপকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঘটনার আগে তাহসিফ ও দ্বীপ একসঙ্গে ছিলেন বলে কিছু তথ্য পাওয়া গেছে। তারা কোথায় গিয়েছিলেন এবং কী কী করেছিলেন, সেসব বিষয় খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। 

উল্লেখ্য, নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের একটি ভিডিও তাহসিফ প্রকাশ করেছিলেন—এমন তথ্য ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন তিনি। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম