ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল থাকায় তরুণকে থাপ্পড় দিলেন ইউএনও অসৌজন্যমূলক আচরণ: আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ লেবানন-ইসরায়েলের নড়বড়ে যুদ্ধবিরতির মেয়াদ আরও এক মাস বাড়ানোর প্রস্তাব ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে দেশের দুই বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ ভুয়া ভোট ও সংঘর্ষের মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় ‘নলা কাশেম’ গ্রেপ্তার ডেটিং সাইটে ‘সুগার ড্যাডি’ খুঁজছেন ট্রাম্প প্রশাসন কর্মকর্তা

দোকানের বাইরে তালা ঝুলিয়ে ভেতরে মাদকসেবন, অভিযানে চারজনের জেল

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা এলাকায় দোকানের ভেতরে গোপনে মাদকসেবনের আসর বসানোর অভিযোগে চারজনকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪০ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪০ সময়
দোকানের বাইরে তালা ঝুলিয়ে ভেতরে মাদকসেবন, অভিযানে চারজনের জেল

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা এলাকায় দোকানের ভেতরে গোপনে মাদকসেবনের আসর বসানোর অভিযোগে চারজনকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে আড়াইহাজার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে নোয়াপাড়া এলাকার শমসের আলীর ছেলে আসকর এবং আসকর আলীর ছেলে কবিরকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান। এছাড়া একই অপরাধে নুরুল মিয়ার ছেলে আজিজুল এবং বদর মিয়ার ছেলে রবিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান ইমন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দোকানের বাইরে তালা লাগিয়ে ভেতরে গোপনে মাদকসেবনের আসর বসিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি

রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি