ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে টিআইবির উদ্বেগ, অপসারণের দাবি চৌদ্দগ্রামে বালু ওঠানো-নামানো নিয়ে বিরোধ, ইসলামী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার অভিযোগ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদার মৃত্যু, বয়স হয়েছিল ৯০ বছর নিকলীতে ঘর থেকে তুলে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে তাহিরপুরে যুবক পুলিশ হেফাজতে, ভুয়া আইডির দাবি বিকল্প পুনর্বাসন নিশ্চিত না করে হকার উচ্ছেদ বন্ধের দাবি, গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি নির্বাচনে ফায়দা পেতে ইরানে হামলা চান নেতানিয়াহু, বাধা সেনাপ্রধানের

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৬, বিকাল ৭:৩১ সময়
  • আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৬, বিকাল ৭:৩১ সময়
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান। তবে আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম এ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি। সোমবার (২৬ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

দলীয় সূত্রে জানা যায়, এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হওয়ার পাশাপাশি পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন। এর আগে, সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রার্থী হতে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন মেঘনা আলম। এ বিষয়ে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, জনগণের সমর্থন নিয়ে তাদের সেবা করার লক্ষ্যেই তিনি শূন্য ঘোষিত নারী আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। পোস্টে নিজের পরিচয় হিসেবে ‘পলিটিক্যাল এডুকেটর’ উল্লেখ করেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন মেঘনা আলম। ওই সময় তাঁর পোশাক ও সাজসজ্জা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। অনেকে তাঁকে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজসজ্জার সঙ্গে তুলনা করেন। তবে এ বিষয়ে মেঘনা আলমের বক্তব্য ছিল ভিন্ন। তিনি দাবি করেন, ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার মতো সাজেননি তিনি। নিজেকে মার্জিতভাবে উপস্থাপন করতে গিয়ে তাঁর সাজসজ্জা প্রয়াত নেত্রীর সঙ্গে মিলে গেছে বলে জানান তিনি।

শেষ পর্যন্ত দলীয় মনোনয়নে এলিজা জামানকে বেছে নেওয়ায় সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হওয়ার সুযোগ পেলেন না মেঘনা আলম।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু