ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাগুরায় যুবদল নেতা হত্যার নেপথ্যে স্বর্ণ লুটের বিরোধ, পুলিশের দাবি দিল্লির স্কুলে খেলাধুলার ক্লাস শেষে অজ্ঞান হয়ে ৯ বছরের ছাত্রীর মৃত্যু সেন্ট মার্টিন রুটে চলবে তিন পর্যটকবাহী জাহাজ, অনুমোদন দিয়েছে বিআইডব্লিউটিএ মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ জাতীয় জাদুঘর পরিদর্শন করলেন চীনা মন্ত্রী যুক্তরাষ্ট্রের নির্বাচনে নেতৃত্ব বদলালেও ইরানবিরোধী নীতির পরিবর্তন হবে না: মোজতবা খামেনি রিপাবলিকানদের পরাজয়, স্বীকারোক্তি ট্রাম্পের আশুগঞ্জে পুলিশ ফাঁড়ি থেকে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ ১৪ দফা দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সামিট এলএনজি টার্মিনাল বন্ধ, দেশজুড়ে গ্যাস সংকট

সামিট এলএনজি টার্মিনাল বন্ধ, দেশজুড়ে গ্যাস সংকট

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের কার্যক্রম বন্ধ রয়েছে। এর প্রভাবে জাতীয় গ্রিডে গ্যাস
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৬, বিকাল ৬:২৫ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৬, বিকাল ৬:২৫ সময়
সামিট এলএনজি টার্মিনাল বন্ধ, দেশজুড়ে গ্যাস সংকট
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের কার্যক্রম বন্ধ রয়েছে। এর প্রভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এতে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকদের ভোগান্তি বেড়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ প্রায় ৪৩ কোটি ঘনফুট কমে যায়। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টায় জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহের পরিমাণ ছিল ২৫৪ কোটি ঘনফুট। এর মধ্যে দেশের নিজস্ব গ্যাসক্ষেত্রগুলো থেকে ১৫৬ কোটি ৬০ লাখ ঘনফুট এবং আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে ৯৭ কোটি ৪০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছিল।

সামিট এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় আমদানিনির্ভর গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। ফলে জাতীয় গ্রিডে সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়েছে দেশের বিভিন্ন খাতে। বিশেষ করে শিল্প উৎপাদন, বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম এবং আবাসিক পর্যায়ে গ্যাস ব্যবহারে সমস্যার সৃষ্টি হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী