ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডলারের বাজার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন ও কম্পিউটার উদ্ধারের মামলায় ছয় বিদেশি নাগরিকের জামিন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাতে যেসব ৩ খাবার এড়িয়ে চলবেন মোংলা হয়ে খুলনায় যাবেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন কুঁড়ি স্পোর্টস শিল্পাঞ্চলে সহিংসতা কঠোরভাবে দমনের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের মাগুরায় যুবদল নেতা হত্যার নেপথ্যে স্বর্ণ লুটের বিরোধ, পুলিশের দাবি দিল্লির স্কুলে খেলাধুলার ক্লাস শেষে অজ্ঞান হয়ে ৯ বছরের ছাত্রীর মৃত্যু সেন্ট মার্টিন রুটে চলবে তিন পর্যটকবাহী জাহাজ, অনুমোদন দিয়েছে বিআইডব্লিউটিএ মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ

সেন্ট মার্টিন রুটে চলবে তিন পর্যটকবাহী জাহাজ, অনুমোদন দিয়েছে বিআইডব্লিউটিএ

সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক পরিবহনের জন্য তিনটি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৪০ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৪০ সময়
সেন্ট মার্টিন রুটে চলবে তিন পর্যটকবাহী জাহাজ, অনুমোদন দিয়েছে বিআইডব্লিউটিএ
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক পরিবহনের জন্য তিনটি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে জাহাজগুলো যাত্রী নিয়ে দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করার কথা রয়েছে। অনুমোদন পাওয়া জাহাজ তিনটি হলো—এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ। প্রথম দিন বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট থেকে যাত্রী নিয়ে এগুলো সেন্ট মার্টিনের পথে রওনা হবে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌনিরাপত্তা ও ট্রাফিক শাখার উপপরিচালক সালমা আফরোজ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জাহাজ তিনটিকে চলাচলের ছাড়পত্র দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনটি জাহাজে একসঙ্গে মোট ২ হাজার ২৯৮ জন যাত্রী পরিবহন করা সম্ভব। এর মধ্যে এমভি বার আউলিয়ার ধারণক্ষমতা ৮৫০ জন, এমভি কর্ণফুলীর ৭৩২ জন এবং এমভি টেকনাফের ৭১৬ জন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এমভি বার আউলিয়া সকাল ৭টায় কক্সবাজার ঘাট ছেড়ে বেলা আড়াইটায় সেন্ট মার্টিনে পৌঁছাবে। এমভি কর্ণফুলী সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রা শুরু করবে। জাহাজটি সেন্ট মার্টিন ঘাট থেকে বেলা ২টা ১৫ মিনিটে ফিরতি যাত্রা করবে। অন্যদিকে এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে বেলা সাড়ে ৩টায় দ্বীপে পৌঁছানোর কথা রয়েছে। 

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গত ২৫ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপ খুলে দেওয়া হয়। তবে জাহাজ চলাচলের প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় প্রথম চার দিন কোনো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যেতে পারেনি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সরকারি বিভিন্ন দপ্তরের অনুমোদন সম্পন্ন হওয়ার পর কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতিতে বৃহস্পতিবার সকাল থেকে জাহাজ তিনটির চলাচল শুরু হচ্ছে।সরকারি নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত প্রায় সাড়ে চার মাস পর্যটকেরা সেন্ট মার্টিন ভ্রমণ এবং সেখানে রাত কাটানোর সুযোগ পাবেন। তবে দ্বীপে যেতে ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত টিকিট থাকতে হবে। প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটককে দ্বীপে যাওয়ার অনুমতি দেওয়া হবে।

দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আগের বছরের প্রজ্ঞাপনে নির্ধারিত বিধিনিষেধও কার্যকর থাকবে। এসব নিয়মের আওতায় রাতে সৈকত ও আশপাশের এলাকায় আলোকসজ্জা, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টি আয়োজন করা যাবে না। একই সঙ্গে কেয়াবনে প্রবেশ, কেয়াফুল সংগ্রহ ও কেনাবেচাও নিষিদ্ধ। এ ছাড়া সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের কোনো প্রাণী বা প্রাকৃতিক সম্পদের ক্ষতি করা যাবে না। সৈকতে মোটরসাইকেল ও সি-বাইকের মতো যানবাহন চলাচলের ওপরও নিষেধাজ্ঞা বহাল থাকবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী