ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: এবি পার্টি অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা ‘আমি আওয়ামী লীগের না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান স্বর্ণের দাম কমবে না বাড়বে, কী বলছে পূর্বাভাস? বাংলাদেশ অন্য খেলোয়াড়দের ‘দাবার বোর্ড’ হতে চায় না: শামা ওবায়েদ বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ডে শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী ১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস মাল্টার দাম কেজিতে ৫২০ টাকা, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন

কাপ্তাই হ্রদে কায়াকিং করার সময় ডুবে পর্যটকের মৃত্যু

রাঙ্গামাটির কাপ্তাই লেকে কায়াকিং করার সময় পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে জেলার বালুখালী
  • আপলোড সময় : ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩২ সময়
  • আপডেট সময় : ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩২ সময়
কাপ্তাই হ্রদে কায়াকিং করার সময় ডুবে পর্যটকের মৃত্যু ছবি : সংগৃহীত

রাঙ্গামাটির কাপ্তাই লেকে কায়াকিং করার সময় পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে জেলার বালুখালী স্বর্ণদ্বীপ আইল্যান্ড নামক রিসোর্টে এই ঘটনা ঘটে।


নিহতের নাম ইফরাত উদ্দিন (২৬), তিনি পুরন ঢাকা নাজির বাজার এলাকার বাসিন্দা।


ফায়ার সার্ভিস জানায়, গতকাল স্বর্ণদ্বীপ আইল্যান্ড নামক রিসোর্টে বন্ধুদের সাথে নিয়ে ঘুরতে যান। আজ সকালে চলে যাবার কথা ছিল। তবে সকালে যাবার আগে ৬ বন্ধু মিলে কায়াকিং করতে কাপ্তাই হ্রদে নামে।


সবাই লাইফ জ্যাকেট পরলেও ইফরাত উদ্দিন পড়েননি। ঘাট থেকে হ্রদের কিছু দূর যাওয়ার পর কায়াকিং বোট ভারসাম্য হারিয়ে উল্টে গিয়ে ইফরাত ডুবে যায়।


রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আবুল কালাম জানান, ৯৯৯ এর ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। 


রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ১ ঘণ্টা চেষ্টায় লাশ উদ্ধার করে রাঙ্গামাটি কতোয়ালি থানায় হস্তান্তর করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা